শনিবার, ৯ মে ২০২৬

মির্জাপুরে দুধ দিয়ে গোসল করে যুবলীগ কর্মীর পদত্যাগ

প্রকাশিত :

spot_img

 

নিজদল আওয়ামী লীগকে পাপিষ্ঠ দল বলে দুধ দিয়ে গোসল করে দলের সকল কার্যক্রম থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন সানোয়ার হোসেন নামে এক যুবলীগ কর্মী।

রোববার (১৬ অক্টোবর) দুপুরে দুধ দিয়ে গোছলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহুর্তেই ভাইরাল হয়ে যায়।

সানোয়ার উপজেলার আজগানা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তেলিনা গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে।

জানা গেছে, দীর্ঘ দিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থাকলেও সানোয়ার হোসেন দলীয় কোনো পদ-পদবি পাননি। গত ১৫ অক্টোবর ছিল আওয়ামী যুবলীগের আজগানা ইউনিয়ের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিল। সেখানে সানোয়ারসহ আরো তিনজন আহ্বায়ক প্রার্থী হন। এতে নোমান সরকারকে আহ্বায়ক, সরোজ আল মামুন ও আব্দুল লতিফকে যুগ্ম-আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি করা হয়। সে কমিটিতে তাকে সদস্য রাখা হলেও তাতে সন্তুষ্ট হতে পারেনি যুবলীগের ওই কর্মী। পরদিন রোববার তিনি দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগের রাজনীতি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন।

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে সানোয়ার বলেন ‘ওরা পাপিষ্ট। আমি জালিমদের সাথে নেই। মরার আগে আমি মুসলমান হয়ে মরতে চাই।’ তিনি তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে আওয়ামী লীগের নেতা কর্মীদের না যাওয়ার আহ্বান জানান।

আওয়ামী লীগ নেতারা তার ব্যবহৃত মোটরসাইকেলে বসায় সেটিও তিনি দুধ দিয়ে ধুয়ে নেন। তার ব্যবসা প্রতিষ্ঠানের আশপাশ এলাকাও দুধ ছিটিয়ে দেন।

এ ব্যাপারে যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কাঙ্খিত পদ না পেয়ে কারো পরোচনায় তিনি এ কাজ করতে পারেন।

 

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

যে নেতা নিজের ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণ করতে পারে না, তার রাজনীতি করার প্রয়োজন নেই: নুরুল আমিন 

    মিরসরাই প্রতিনিধি রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার মাধ্যম নয়; বরং জনগণের সেবা ও মানুষের...