মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

‘মুসলমানদের সম্পর্কে বিশ্বের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে

প্রকাশিত :

spot_img

 

ইসলাম ও মুসলমানদের সম্পর্কে বিশ্ববাসীর যে নেতিবাচক ও ভুল দৃষ্টিভঙ্গি, তা বদলে ফেলতে ভূমিকা রাখতে পারে কাতার বিশ্বকাপ- এমনটিই মনে করেন আফগান সাংবাদিক ও লেখক রুহুল্লাহ ওমর আলআফগানি। তিনি বলেন, একটি সফল বিশ্বকাপ অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি কাতার সরকার এটিকে সুবর্ণ সুযোগ হিসেবে নিতে পারে।

বুধবার টিআর এজেন্সি আফগান সাংবাদিকের টুইটের সূত্রে এ সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে।

টুইটে রুহুল্লাহ আলআফগানি লেখেন, যদিও এটি একটি বিশ্ব ক্রীড়া মঞ্চ, তবুও কাতার এখান থেকে নানাবিধ উপকার হাসিল করতে পারে। বিশ্বের নানা প্রান্তের মানুষ ইসলাম ও মুসলিম সম্পর্কে যে ভুল ও নেতিবাচক ধ্যান-ধারণা লালন করেন, বিশ্বকাপ উপলক্ষে আরব-মুসলমানদের উত্তম চরিত্র ও সংস্কৃতির উৎকৃষ্টতা প্রদর্শনের মাধ্যমে কাতার সরকার তা বদলে ফেলার সুযোগ গ্রহণ করতে পারে।

উল্লেখ্য, আগে থেকেই কাতারের মতো একটি আরব মুসলিম দেশে বিশ্বকাপ আয়োজনের বিরোধিতা করে আসছিল বিশ্বের বেশ কিছু সংবাদমাধ্যম, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা। ব্রিটেন ও ফ্রান্সের কয়েকটি মিডিয়া তো কাতারে বিশ্বকাপ অনুষ্ঠানের বিরোধিতাকে উস্কে দেয়। তবে সব বিরোধিতা ও সংশয় মোকাবেলা করে অবশেষে কাতার বিশ্বকাপ আয়োজন করছে। আর মাত্র এক দিন পর আগামী রোববার শুরু হবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ক্রীড়া আসর।

সূত্র : টিআর এজেন্সি এরাবিক

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

পবিত্র শবে মেরাজ ১৬ জানুয়ারি

  নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে সোমবার...

মিরসরাইয়ে মাওলানা মোহাম্মদ ছেরাজুল ইসলাম (রহঃ) এর জীবনী নিয়ে আলোচনা

মিরসরাই প্রতিনিধি ::: মিরসরাইয়ের মিঠানালা সুফিয়া নুরিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ, হাজার হাজার আলেমের ওস্তাদ,...

এক মসজিদে ৫০ বছর খতমে তারাবির ইমামতি করছেন হাফেজ মাহফুজ

  যেকোনো পেশা বা কাজে অর্ধশত বৎসর অতিক্রান্ত করা বিশেষ কিছু! এ মহেন্দ্রক্ষণকে উদযাপন করা...