বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

মৃত্যু পর্যন্ত রাজপথ ছাড়বো না : আমান উল্লাহ আমান

প্রকাশিত :

spot_img

 

যতক্ষণ তত্ত্বাবধায়ক সরকার না দিবে ততক্ষণ রাজপথে যদি আমাদের মৃত্যুও হয় আমরা রাজপথ ছেড়ে যাবো না বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।

শনিবার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ২০০১ সালের ১ অক্টোবর বাংলাদেশে সর্বশেষ নিরপেক্ষ ও জনগণের অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়। এই দিবসটিতে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের আবশ্যকতাকে তুলে ধরার জন্য এ আলোচনা সভার আয়োজন করে বিএনপি।

আমান উল্লাহ আমান বলেন, তারেক রহমানের একটি স্লোগান আছে, ‘যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবেই বাংলাদেশ’। সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা আরেকবার যুদ্ধ করে বিজয়ী হবোই ইনশাআল্লাহ।

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ভোট হওয়ার কথা ছিল। কিন্তু ২৯ ডিসেম্বর আগের রাতেই ভোট হয়ে গেছে। নির্বাচনের দিন কোনো এজেন্ট থাকতে পারেনি, সব এজেন্ট বের করে দিয়েছে।

আমান উল্লাহ আমান বলেন, এই সরকার আবার একটি নির্বাচন করতে চায়। অনেক আশা তারা আবার ক্ষমতায় আসবেন। আমি বলবো বায়ান্নর ভাষা আন্দোলনে রফিক, জব্বাররা জীবন দিয়ে মায়ের ভাষা প্রতিষ্ঠা করেছিল। বাষট্টির শিক্ষা আন্দোলনে অজিউল্লাহ বাবু ভাইয়ের জীবনের বিনিময়ে শিক্ষার অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। গণঅভ্যুত্থান শহীদ আসাদের রক্তে সফল হয়েছিল। একাত্তরের মুক্তিযুদ্ধে লাখ লাখ শহীদের রক্তের বিনিময়ে সেদিন আমরা স্বাধীনতা পেয়েছিলাম। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ নুর হোসেনের রক্তের বিনিময়ে আমরা পেয়েছিলাম গণতন্ত্র। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে কারাগারে। তার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...