বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে এলিট এবার সদস্যপদ বাতিল দাবী মিরসরাই ছাত্রলীগের

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া নিয়াজ মোর্শেদ এলিটের সদস্যপদ বাতিলের দাবী ক্রমশ জোরালো হচ্ছে। এবার এলিটের সদস্যপদ প্রাপ্তির প্রতিবাদ জানিয়েছে মিরসরাই উপজেলা ছাত্রলীগ। তারা দাবী করছে ‘এলিট একজন ভূমিদস্যু’। তার সঙ্গে স্থানীয় আওয়ামী রাজনীতির কোন সম্পৃক্ততা নেই।

এর আগে গত রবিবার স্থানীয় উপজেলা আওয়ামী লীগ দাবী করে, ‘এলিট বিএনপির লোক’। এরপর গত মঙ্গলবার স্থানীয় যুবলীগ দাবী করে ‘এলিট রাজাকার দৌহিত্র’।

গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর মিরসরাই ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা, যুগ্ম আহ্বায়ক একরামুল হক সোহেল, আজাদ রুবেল, জাফর ইকবাল নাহিদ, মো. আরিফুর রহমান ও সদস্য মিথুন শর্মা স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রতিবাদলিপি প্রেস বিজ্ঞপ্তি আকারে মিরসরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে তুলে দেন।

স্থানীয় ছাত্রলীগ অভিযোগ করে, গত ৭ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত যুবলীগের পূর্ণাঙ্গ কমিটির (সিসি ক্রমিক ১৯) সদস্য তালিকায় নিয়াজ মোর্শেদ এলিটকে অর্ন্তভূক্ত করা হয়। যার ফলে মিরসরাই উপজেলা ছাত্রলীগের তৃণমূল নেতাকর্মীদের মাঝে ক্ষোভ হতাশা বিরাজ করছে।

স্থানীয় ছাত্রলীগ দাবী করেছে, নিয়াজ মোর্শেদ এলিট বিভিন্ন গণমাধ্যমে দাবী করেছে সে একসময় ছাত্রলীগের রাজনীতি করতো। এটা সম্পূর্ণ মিথ্যাচার। সে এবং তার পরিবার এলাকার বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত বলে ব্যাপক পরিচিতি রয়েছে। তার বাবা মনিরুল ইসলাম ইউসুপ বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট। এলিট একজন রাজাকার দৌহিত্র। তার নানা চট্টগ্রামের সীতাকু- উপজেলার বাড়বকু- ইউনিয়নের নড়ালিয়া গ্রামের রাজাকার কমান্ডার হাফেজ আবুল খায়ের। এলিট একজন দুর্নীতিবাজ ও ভূমিদস্যু। নিজের অপকর্ম জায়েজ করতে ক্ষমতাসীন দলের পদ ভাগানোর চেষ্টা করছে।

মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা স্থানীয় সাংবাদিকদের আরো জনান, এলিট একজন প্রতারক। সে নিজের অপকর্ম ঢাকতে ক্ষমতাসীন দলের ব্যানার ব্যবহারের অপচেষ্টা করছে।

ওইদিন দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে মিরসরাই ছাত্রলীগ নেতৃবৃন্দ সহসা আওয়ামী যুবলীগের সদস্যপদ থেকে এলিটের নাম প্রত্যাহারের দাবি জানান।

প্রসঙ্গত, নিয়াজ মোর্শেদ এলিটের বাাড়ি মিরসরাইয়ের খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া গ্রামে। তিনি বড়তাকিয়া মোটরস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক।

#এম মাঈন উদ্দিন, মিরসরাই ০১৮১৫৫০০৭০৫।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

যে নেতা নিজের ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণ করতে পারে না, তার রাজনীতি করার প্রয়োজন নেই: নুরুল আমিন 

    মিরসরাই প্রতিনিধি রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার মাধ্যম নয়; বরং জনগণের সেবা ও মানুষের...