শনিবার, ২৭ জুন ২০২৬

যেভাবে জানা যাবে জেএসসি-জেডিসি-পিইসি-ইবতেদায়ির ফল

প্রকাশিত :

spot_img

 

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার সারা দেশে একযোগে জুনিয়র স্কুল ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা-২০১৯-এর (জেএসসি-জেডিসি) ফল প্রকাশ করা হবে। একই সাথে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৯ সালের ফলও প্রকাশিত হবে।

এদিন সকালে গণভবনে প্রধানমন্ত্রীর হাতে জেএসসি-জেডিসি ও পিইসি-ইবতেদায়ির ফলের স্মারক কপি তুলে দেবেন শিক্ষামন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এবং শিক্ষা বোর্ড চেয়ারম্যানরা। দুপুরে মন্ত্রণালয়ে পৃথক সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন মন্ত্রীরা।

দুপুর ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে মন্ত্রী ডা: দীপু মনি ও উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সংবাদ সম্মেলনে জেএসসি-জেডিসি পরীক্ষার ফল প্রকাশ করবেন। বেলা ১টায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো: জাকির হোসেন মন্ত্রণালয়ে পৃথক সংবাদ সম্মেলন করে পিইস-ইবতেদায়ি পরীক্ষার ফল প্রকাশ করবেন। এর পরপরই ফলাফল সবার জন্য উন্মুক্ত করা হবে।

ফল জানা যাবে যেভাবে
দুই মন্ত্রীর ফল ঘোষণার পরই শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে (www.eaducationboard.gov.bd) জেএসসি-জেডিসি এবং ডিপিইর ওয়েবসাইটে (www.dpe.gov.bd) প্রাথমিক শিক্ষা সমাপনী ফল জানা যাবে।
আর ইবতেদায়ি শিক্ষা সমাপনীর ফল জানা যাবে মাদরাসা বোর্ডের ওয়েবসাইটে। এ ছাড়াও সরকারি মোবাইল অপারেটর কোম্পানি টেলিটকের মাধ্যমেও ফল জানা যাবে।

শিক্ষা বোর্ডগুলোর কমন ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) ছাড়াও সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে জেএসসি ও জেডিসির ফল জানা যবে। যেকোনো মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে JSC/JDC<space>থানা/বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <space>Roll No<space>২০১৯ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে।

প্রাথমিক শিক্ষা অধিদফতর (www.dpe.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইট (http://dpe.teletalk.com.bd) থেকে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীর ফল জানা যাবে। এ ছাড়া ফল জানতে যেকোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে DPE<space> থানা/উপজেলার কোড নম্বর <space>Roll No<space>2019 লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে জানা যাবে।

ইবতেদায়ির ফলের জন্য EBT<space> থানা/উপজেলার কোড নম্বর<space>Roll No<space>2019 লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে জানা যাবে। এই এসএমএস লেখার সময় সরকারি অথবা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের EMIS কোড নম্বরের প্রথম পাঁচ সংখ্যা উপজেলা/থানা কোড হিসেবে ব্যবহার করতে হবে; যা প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট, সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা/থানা শিক্ষা অফিস ও প্রাথমিক বিদ্যালয় থেকে জানা যাবে।

উল্লেখ্য, প্রাথমিক-ইবতেদায়ি-নিম্ন মাধ্যমিক স্তরে (জেএসসি-জেডিসি) ২০১৯ সালে চূড়ান্ত পরীক্ষায় এবার মোট ৫৫ লাখ ৬৫ হাজার ৩২০ শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে জেএসসি ও জেডিসি পরীক্ষায় ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন এবং প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় শিক্ষার্থী ২৯ লাখ তিন হাজার ৬৩৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। জেএসসি-জেডিসি পরীক্ষা গত ২ নভেম্বর শুরু হয়ে ১৫ নভেম্বর এবং প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা ১৭ থেকে ২৪ নভেম্বর শেষ হয়। পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মাথায় ফল প্রকাশিত হতে যাচ্ছে।

সর্বশেষ

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...