বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

রমজান মাসে আলেমদের হয়রানি মেনে নেয়া যায় না : হেফাজত

প্রকাশিত :

spot_img

 

হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও মুফতী সাখাওয়াত হুসাইন রাজীর নিঃশর্ত মুক্তি দাবি জানিয়েছেন হেফাজত মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী। একইসাথে তিনি বলেছেন, পবিত্র মাহে রমজান মাসে দেশের শীর্ষ আলেম-ওলামাকে হয়রানি মেনে নেয়া যায় না। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

আল্লামা নুরুল ইসলাম জিহাদী বলেন, মিথ্যা ও বানোয়াট মামলায় একের পর এক হেফাজতের নেতাকর্মীকে গ্রেফতার করছে সরকার। এরই ধারাবাহিকতায় বুধবার ইফতারের আগ মুহূর্তে হেফাজতের সহকারী মহাসচিব ও লালবাগ মাদরাসার মুহাদ্দীস মুফতী সাখাওয়াত হুসাইন রাজীকে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। অন্য দিকে রাত আনুমানিক ১০টার দিকে হেফাজতের আরেক সহকারী মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব ও ইসলামবাগ মাদরাসার মুহতামিম মাওলানা মঞ্জুরল ইসলাম আফেন্দীকে তার ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও মুফতী সাখাওয়াত হুসাইন রাজী দু’জনেই দেশের শীর্ষ আলেম। তারা নিজ নিজ ক্ষেত্রে সফল ব্যক্তিত্ব হিসেবে দেশবাসীর কাছে সমাদৃত। এমন দু’জন আলেমকে মাহে রমজানের শুরুতে এভাবে গ্রেফতার করে নিয়ে যাওয়া দেশের ইসলামপ্রিয় তৌহিদী জনতার আবেগ অনুভূতিকে আঘাত করার শামিল।

হেফাজত মহাসচিব বলেন, পবিত্র রমজান মাস শুরু হয়েছে। এ মাসে মানুষ ইবাদত বন্দেগী করে কাটায়। এ মাসে আলেমদেরকে এভাবে হয়রানি কোনোভাবেই মেনে নেয়া যায় না। আমরা সরকারকে বলব, অবিলম্বে এসব গ্রেফতার কার্যক্রম বন্ধ করুন। মানুষকে ইবাদত বন্দেগীর সুযোগ দিন।

হেফাজত মহাসচিব আল্লামা নুরুল ইসলাম এর আগে গ্রেফতার হওয়া হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুফতী বশিরউল্লাহ, কেন্দ্রীয় সহকারী অর্থ সম্পাদক মুফতী ইলিয়াস হামিদী ও সহকারী প্রচার সম্পাদক মুফতী শরীফউল্লাহসহ গ্রেফতার হেফাজতের সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি জানান।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...