রহমাতুল্লিল আলামীন ইসলামিক একাডেমি ও হাফেজিয়া মাদ্রাসার হেফজ সবক প্রদান

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ন, ২৫ মে, ২০২৫

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রহমাতুল্লিল আলামীন ইসলামিক একাডেমি ও হাফেজিয়া মাদ্রাসার ছাত্রদের সবক প্রদান এবং দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার (২৫ মে) প্রতিষ্ঠানের পরিচালক আসিফ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগি শাহাদাত হোসেন চৌধুরী। আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আমির হোসেন, বিশিষ্ট সমাজ সেবক নুর হোসেন।