শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

রাজধানীতে অসহায় ও দুস্থদের মাঝে ছাত্রদলের খাদ্য-সামগ্রী বিতরণ

প্রকাশিত :

spot_img

 

রাজধানীর তেজগাঁও রেলস্টেশন এবং হাতিরপুল এলাকায় অসহায় ও দুস্থদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (৩০ মার্চ) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

রাজধানীর বিভিন্ন জায়গায় ছাত্রদলের এ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, সিনিয়র সহ সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন রিপন, মারুফ এলাহী রনি।

জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক দিক নির্দেশনার অংশ হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচী পালন করে ছাত্রদল। তারই অংশ হিসেবে চাল, ডাল, পেয়াজ, আলু, সাবান ইত্যাদির সমন্বয়ে প্যাকেট করে রাজধানীর তেজগাঁও রেলস্টেশন এলাকার বস্তিতে অসহায় ও দুস্থদের এবং হাতিরপুলে রিক্সা চালকদের মাঝে বিতরণ করা হয়।

এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন বলেন,‘দেশ ও জাতির এই ভয়াবহ ক্রান্তিলগ্নে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে ছাত্রদলের প্রতিটি ইউনিটকে যথাসম্ভব মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে।’

এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন,‘সাম্য ও মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের সার্বিক দিক-নির্দেশনা ও তত্বাবধানে করোনা ভাইরাসের কারণে যারা মানবেতর দিন কাটাচ্ছে তাদের কথা চিন্তা করে রাজধানীর অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছি এবং এ ধারা অব্যাহত থাকবে।’

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...