শনিবার, ৯ মে ২০২৬

রাজপথের ফায়সালার জন্য প্রস্তুতি নিন : সুলতান সালাহউদ্দিন টুকু

প্রকাশিত :

spot_img

 

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, স্বৈরাচার, ফ্যাসিবাদ এমনি এমনি ক্ষমতা ছেড়ে যায় না। তাদেরকে টেনে-হিচড়ে নামাতে হয়। রাজপথে রক্ত দিয়ে, আন্দোলন করে তাদেরকে ক্ষমতা থেকে সরাতে হয়। এবারো এই ফ্যাসিবাদ সরকারকে সরাতে রাজপথের আন্দোলন করতে হবে। রাজপথেই ফায়সালা করতে হবে। সবাইকে সেই প্রস্তুতি গ্রহণ করতে হবে।

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা মহানগর উত্তর যুবদলের উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

আগামী ২৭ অক্টোবর এই সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষ্যে দিনভর নানান কর্মসূচি ছাড়াও নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুব সমাবেশ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

টুকু বলেন, ‘বিএনপির দাবির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এতে সরকারের মাথা খারাপ অবস্থা। এখন একটু ধাক্কা দিতে হবে। সেই ধাক্কা দেয়ার জন্য রাজপথে সবাই মিলে, একসাথে নামতে হবে। নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যেতে হবে। বিজয় আমাদের হবেই।’

যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না বলেন, বিগত ১৪ বছর লুটপাট, হত্যা, খুন, গুম করে পুরো দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ সরকার। এখন দেশকে মেরামত করতে হবে। এজন্য দরকার জনগণের সরকার। সেই জনগণের জন্য, দেশের গণতন্ত্রের জন্য সবাইকে এক কাতারে মিলেমিশে চলমান আন্দোলনকে চূড়ান্ত আন্দোলনের রূপদান করতে হবে।

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক সফিকুল ইসলাম মিল্টনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেলের সঞ্চালনায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

 

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

যে নেতা নিজের ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণ করতে পারে না, তার রাজনীতি করার প্রয়োজন নেই: নুরুল আমিন 

    মিরসরাই প্রতিনিধি রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার মাধ্যম নয়; বরং জনগণের সেবা ও মানুষের...