সোমবার, ২০ এপ্রিল ২০২৬

রোগী সেজে সিএনজি ছিনতাই, চক্রের দুই সদস্য ধরা

প্রকাশিত :

spot_img

 

রোগী সেজে সিএনজি অটোরিকশায় উঠে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৯ জানুয়ারি) ভোরে বায়েজিদ থানার আনন্দ বাজার এলাকার সম্রাট হোটেলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুজন হলেন- শাহাব উদ্দীন (২৪) ও মো. আলাউদ্দিন (২৯)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতার আসামি আলাউদ্দিন গভীর রাত্রে আনন্দবাজার এলাকায় অবস্থান করছিলেন। এসময় চলন্ত একটি সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দেন তিনি। চালক গাড়ি থামালে আলাউদ্দিন পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার অপর সহযোগী মো. শাহাব উদ্দিনকে নিয়ে গাড়িতে উঠেন। এরপর চালককে দ্রুত হাসপাতালের দিকে যেতে বলেন। গাড়ি হাসপাতালের দিকে যাওয়ার সময় পথিমধ্যে আলাউদ্দিন চালককের পেছন থেকে ছুরি ধরে গাড়ি থামাতে বলেন। চালক গাড়ি থামালে মারধর করে চালককে রাস্তায় ফেলে রেখে গাড়িটি নিয়ে পালিয়ে যান তারা।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, আলাউদ্দিন পেশাদার ছিনতাইকারী। অসুস্থতার ভান করে রোগী সেজে সে নগরীতে ছিনতাই করে বেড়ায়। তার বিরুদ্ধে হাটহাজারী থানায় চুরি, ছিনতাই ও অস্ত্র আইনে মামলা রয়েছে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

  অনলাইন ডেস্ক   নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি। বর্তমান প্রধান...

জুলাই হত্যাকাণ্ডঃ কাদের-সাদ্দামসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চব্বিশের হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগের...

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন

বিডিআর বিদ্রোহে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞ তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আজ রোববার...