বুধবার, ২২ জুলাই ২০২৬

‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত কাল-পরশুর মধ্যে’

প্রকাশিত :

spot_img

করোনা পরিস্থিতির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে কি না সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় দু-একদিনের মধ্যেই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে সীমিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগামী ১৪ নভেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরপর শিক্ষাপ্রতিষ্ঠান আর বন্ধ থাকবে কি না এটা শিক্ষা মন্ত্রণালয় আপনাদের জানাবে। কাল-পরশুর মধ্যেই তা জানানো হবে।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর কোনো নির্দেশনা আছে কি না জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, খুলনা ডিভিশন থেকে একটা স্ট্রং অ্যাকশন (ভ্রাম্যমাণ আদালত পরিচালনা) নেয়া হচ্ছে। আমরাও চারদিকে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেছি। প্রধানমন্ত্রীও এগ্রি করছেন, গুড এপ্রিশিয়েট করেছেন। কিছু স্ট্রিক ভিউতে যেতে হবে। এখন পর্যন্ত আমরা কম্ফোর্টেবল জোনের মধ্যে আছি। আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে একটু বেশি করে প্রচার করবেন যাতে সবাই গুরুত্ব দেয়।

এর আগে ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং সংশ্লিষ্ট মন্ত্রীরা সচিবালয় প্রান্ত থেকে অংশ নেন।

এদিকে কোভিড-১৯ মহামারির মধ্যে এবার সমাপনী এবং এসএসসি ও সমমানের ফলাফলের ভিত্তিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হবে। পঞ্চম ও অষ্টমের সমাপনী পরীক্ষা এবং মাধ্যমিক স্তরের বার্ষিক পরীক্ষা নেবে না সরকার।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত ১৭ মার্চ থেকে কয়েক দফা ছুটি বাড়িয়ে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি রয়েছে। এরপর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এর আগে জানিয়েছেন পরিস্থিতি অনুকূলে আসলে খোলা হবে। তাছাড়া খোলার সুযোগ নেই। তবে ১৪ নভেম্বরের পর আংশিকভাবে খোলার পরিকল্পনা রয়েছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন