সোমবার, ২০ এপ্রিল ২০২৬

শিক্ষা অফিসার ইউনুসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ মন্ত্রীর

প্রকাশিত :

spot_img

 

নিউজ ডেস্ক..

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুছের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বোয়ালখালী উপজেলার রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের একটি অনুষ্ঠানের সভা চলাকালীন সময়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালককে মুঠো ফোনে এ নির্দেশনা দিয়েছেন। এ ব্যাপারে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বোয়ালখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকায় তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য মাউশি পরিচালককে বলা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মোহাম্মদ ইউনুছ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে গত ২০১৩ সালের ৭ এপ্রিল বোয়ালখালীতে যোগদান করেন। এর আগে তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কর্মরত থাকাকালীন সময়েও বিভিন্ন অনিয়ম দূর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন । ২০১৫ সালের ৮ মে বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে প্রত্যক্ষভাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুছ অনিয়ম ও দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগের প্রাথমিক তদন্তে সত্যতা পায় শিক্ষা মন্ত্রণালয়। এ ব্যাপারে গত ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের অধিশাখা-১০ এর সচিব মো. সোহরাব হোসাইন স্বাক্ষরিত এক আদেশে মো. ইউনুছের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ১৯৮৫ এর ৩(বি) বিধি মোতাবেক ‘অসদাচরণ’ এর অভিযোগে অভিযুক্ত করেন। ২০১৭ সালে ২৩ জুলাই বোয়ালখালীতে অনুষ্ঠিত দুর্নীতি দমন কমিশনের গণ শুনানিতেও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুছের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছিলেন গোমদী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল আবেদীন নাজিম।

সূত্র মিরসরাই খবর

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ের হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা, আলোচনা...

মিরসরাইয়ের নিজামপুর মাওলানা আব্দুল গনি (রঃ) দাখিল মাদরাসায় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠিত

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাই উপজেলার নিজামপুর মাওলানা আব্দুল গনি (রঃ) দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে...

মিরসরাইয়ের বড়তাকিয়ায় ফুটওভার ব্রিজ নির্মানের দাবিতে মানববন্ধন

  মিরসরাই প্রতিনিধি সড়ক দুর্ঘটনারোধ ও নিরাপদ সড়কের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বড়তাকিয়ায় ফুটওভার ব্রিজ...