সোমবার, ৩১ আগস্ট ২০২৬

শীতের আগেই চোখ রাঙাচ্ছে করোনা, চট্টগ্রামে নতুন শনাক্ত

প্রকাশিত :

spot_img

নিজের মতো করেই চট্টগ্রামের জন্য হুমকি হয়ে ছুটছে করোনাভাইরাস। শনাক্তের মিছিলে টানা দ্বিতীয় দিনের মতো যুক্ত হলো দুই শতাধিক। চলতি সপ্তাহে তৃতীয়বারের মতো, সপ্তাহের বাকি দিনগুলোও শনাক্ত ছিল দুইশর আশেপাশে। নতুন শনাক্ত ২০৬ জনের মধ্যে চট্টগ্রাম মহানগরের ১৭৪ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ৩২ জন। তবে, টানা তিন দিন পর করোনায় কারও মৃত্যু হয়নি।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা শনাক্ত রোগী এখন ২৪ হাজার ৬০৪ জন। এদের মধ্যে নগরের রোগী ১৮ হাজার ৪৬০ জন এবং উপজেলা পর্যায়ে ৬ হাজার ১৪৪ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩১৮ জন, যাদের ২২৩ জন নগরের এবং ৯৫ জন উপজেলার। অন্যদিকে ২৬ নভেম্বর পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২০ হাজার ৭৪৯ জন।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের সরকারি-বেসরকারি ছয়টি ল্যাব ও কক্সবাজারের একটি ল্যাব মিলে এক হাজার ৭৮০ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২২৩ জনের দেহে। এদের মধ্যে ১৮৬ জন নগরের এবং ৩৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের উপজেলায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জনের তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের প্রধান করোনা পরীক্ষাগার ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-তে বিদেশগামীদের বাধ্যতামূলক করানো টেস্টসহ ৯৪০ জনের নমুনা পরীক্ষা করানো হয়। তাতে করোনা শনাক্ত হয় ২৬ জনের দেহে।

চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৩৫১ জনের নমুনাপরীক্ষা করে দিনের সর্বোচ্চ ৮৩ জনের করোনা শনাক্ত হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে কারিগরী সংস্কারের জন্য গত ২৪ ঘণ্টায় করোনার কোন নমুনা পরীক্ষা করা হয়নি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৯৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৭ জনের দেহে করোনা শনাক্ত পাওয়া যায়।

নগরের বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবেও গত ২৪ ঘণ্টায় ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে করোনার জীবাণু পাওয়া যায় ৪২ জনের দেহে।

চট্টগ্রামের আরেকটি বেসরকারি করোনা পরীক্ষাগার শেভরণ ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১১৭ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি পাওয়া যায়।

চট্টগ্রামে বেসরকারি পর্যায়ে নতুন যুক্ত হওয়া করোনার আরেকটি পরীক্ষাগার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষার কোন তথ্য পাওয়া যায়নি।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১৭০ জনের নমুনা পরীক্ষা করে মাত্র ১টিতে করোনা পজিটিভ আসে।

অন্যদিকে, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতেও (আরটিআরএল) ২৪ ঘণ্টায় ১০ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের শরীরে করোনা শনাক্ত পাওয়া যায়।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৩২ জনের ব্যাপারে বিস্তারিত তথ্য সিভিল সার্জনের দেয়া রিপোর্টে ছিল না।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার...