সোমবার, ৩১ আগস্ট ২০২৬

শুক্রবার দেড় ঘণ্টার জন্য বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

প্রকাশিত :

spot_img

 

আগামী শুক্রবার (১৮ মার্চ) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত দেড় ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে।

মহাসড়কে চট্টগ্রামের ফৌজদারহাট কালুশাহ সেতুর কাছে ফকিরহাটে স্টিল ফুটওভার ব্রিজের ডেকবিম স্থাপনের জন্য যানবাহন চলাচল বন্ধ রাখা হবে।

সোমবার (১৪ মার্চ) সড়ক ও জনপথ অধিদফতরের চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট কালুশাহ সেতুর কাছে ফকিরহাট বাজার নামক স্থানে স্টিল ফুটওভার ব্রিজের নির্মাণকাজ চলছে। ফুটওভার ব্রিজের ডেকবিম স্থাপনের জন্য আগামী ১৮ মার্চ ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত দেড় ঘণ্টা সব যানবাহন চলাচল বন্ধ থাকবে। এই সময়ে ঢাকা-চট্টগ্রামে জরুরি যাতায়াতকারীদের চট্টগ্রাম পোর্ট এক্সেস রোড এবং বায়েজিদ লিংক রোড ব্যবহারের জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

এদিকে এক বিজ্ঞপ্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধের কারণে জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রাম।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার...