রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

শেখ মহসিনের কণ্ঠে ‘আকাশ এবং দুঃখ’

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

‘ও আকাশ তোমারও কি দুঃখ আছে আমার মতো, ও আকাশ তুমিও কি কষ্টে কাঁদো আমার মতো/’- মনের কোণে লুকিয়ে থাকা দুঃখগুলো নিয়ে এভাবেই গাইলেন কণ্ঠশিল্পী শেখ মহসিন। তার নতুন গান ‘আকাশ এবং দুঃখ’-তে আকাশের সঙ্গে মনের বিষাদের মিল খুঁজেছেন।

২৬ মে, রোববার বিকালে দেশের প্রথম সারির অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে শেখ মহসিনের ‘আকাশ এবং দুঃখ’। গানটি লিখেছেন ও সুর করেছেন শিল্পী নিজেই। সঙ্গীতায়োজন করেছেন শচী শামস।

‘আকাশ এবং দুঃখ’ গানটি রয়েছে মেহেদী হাসান জনি পরিচালিত ‘দ্য ব্রেকআপ রিটার্ন ২’ নাটকে। এতে অভিনয় করেছেন হালের অন্যতম জনপ্রিয় টিভি তারকা জিয়াউল ফারুক অপূর্ব, অভিনেত্রী মৌসুমী হামিদ ও অভিনেতা তানভীর।

গানটি নিয়ে শেখ মহসিন বলেন, আমার ব্যক্তিগত পছন্দের গান এটি। এই গানে মনের দুঃখগুলোর সঙ্গে আকাশের মিল খোঁজার চেষ্টা করেছি। শ্রোতাদের মন খারাপের সময় এই গানটি সঙ্গ দেবে। সেই সঙ্গে তাদের পছন্দের তালিকায় জায়গা করে নেবে বলেও আমার বিশ্বাস।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

হাদিকে নিয়ে লেখার পর হত্যার হুমকি পাচ্ছেন অনন্য মামুন

নির্মাতা অনন্য মামুন হত্যার হুমকি পাচ্ছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য...

সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর আর নেই

  করোনামুক্ত হয়েছিলেন। নিউমোনিয়াকেও হার মানিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না। রোববার সকালে ৯২ বছর...

বিদেশি চ্যানেল বন্ধে ঘরে ঘরে হাহাকার,চট্টগ্রাম-ঢাকার ৭০ ভাগ দর্শকই দেখেন বিদেশি চ্যানেল

  স্টার জলসা কিংবা জি বাংলা নয়, দেশি কোনো চ্যানেল তো নয়ই— আসিফ খানের পছন্দ...