বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

শ্বাসকষ্টের কারণে খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর

প্রকাশিত :

spot_img

 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নেয়া হয়েছে। বিষয়টি তার মেডিকেল টিমের একাধিক সদস্য নিশ্চিত করেছেন।

এবিষয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার নয়া দিগন্তকে বলেন, হঠাৎ শ্বাসকষ্ট অনুভব হওয়ার ম্যাডামকে (খালেদা জিয়া) সিসিইউতে নেয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তার চিকিৎসকরা জানাবেন।

এর আগে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ নয়া দিগন্তকে জানান, নতুন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। তিনি স্থিতিশীল আছেন, ভালো আছেন। আর আপনারা আগেই জানেন যে তিনি নন-কোভিড রোগী হিসেবে চিকিৎসাধীন আছেন। এসময় তিনি বলেন, আপনাদের জানিয়ে রাখি যে ম্যাডামের (খালেদা জিয়ার) ইতিপূর্বে যে সকল পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিলো গতকাল সেগুলোর রিপোর্ট নিয়ে মেডিকেল বোর্ড পর্যালোচনা করেছে। এসব রিপোর্ট পর্যালোচনা করে মেডিকেল বোর্ড আরো কিছু পরীক্ষা-নিরীক্ষা করার পরামর্শ দিয়েছে। সেসব পরীক্ষা-নিরীক্ষা শেষ হলে মেডিকেল বোর্ড সেগুলোর রিপোর্ট দেখে পরবর্তী করণীয় ঠিক করবে।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সনের চিকিৎসার জন্য তার ব্যক্তিগত তিন চিকিৎসকসহ ১০সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। মেডিকেল বোর্ডের সদস্যরা হলেন অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. এজেডএম জাহিদ, ডা. শাহাবুদ্দিন, ডা. সিনা, ডা. ফাহামিদা বেগম, ডা. মাসুম কামাল, ডা. আল মামুন (মেডিসিন). ডা. সাদিকুল ইসলাম, ডা. তামান্না।

এর আগে ১০ এপ্রিল করোনাভাইরাসের নমুনা জমা দেয়া হলে ১১ এপ্রিল খালেদা জিয়ার পজিটিভ আসে। এরপর ২৫ এপ্রিল দ্বিতীয় দফায় নমুনা জমা দেয়ার পর আবারো ফল পজিটিভ আসে। পরে গত মঙ্গলবার রাতে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে ভর্তি করা হয়।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

যে নেতা নিজের ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণ করতে পারে না, তার রাজনীতি করার প্রয়োজন নেই: নুরুল আমিন 

    মিরসরাই প্রতিনিধি রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার মাধ্যম নয়; বরং জনগণের সেবা ও মানুষের...