বুধবার, ২২ এপ্রিল ২০২৬

শ্বাস কষ্ট নিয়ে আইসোলেশনে মেডিসিন বিশেষজ্ঞ ডা. লুৎফুল কবির

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিবেদক::
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত রুগীদের সেবা দিতে গিয়ে নিজেও শ্বাস কষ্টে ভুগে হাসপাতালে ভর্তি হয়েছেন ডা. এএসএম লুৎফুল কবির শিমুল। মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগরের মেডিসিন বিশেষজ্ঞ ডা. লুৎফুল কবির শিমুল কলসালটেন্ট হিসেবে কয়েকদিন আগে থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে দায়িত্ব পালন করে আসছিলেন। ডাঃ লুৎফুল কবির মিরসরাই উপজেলার কাঁটাছরা ইউনিয়নের পশ্চিম কাঁটাছরা গ্রামের হেড মাষ্টার আবুল বশরের বাড়ীর বাসিন্দা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা.রফিক উদ্দিন জানান, করোনা ভাইরাসের চিকিৎসা সেবা দেয়ার জন্য কিছুদিন আগে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ডেপুটেশনে কাজ শুরু করেন ডা.লুৎফুল কবির শিমুল। চিকিৎসা দেয়ার মাঝেই গত দুই দিন পূর্বে শারীরিক অসুস্থতা ও শ্বাস কষ্ট দেখা দেয়ায় ভর্তি হতে হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। করোনা পরীক্ষা করে ফলাফল নেগেটিভ পাওয়া গেলেও উপসর্গ থাকায় তিনি বর্তমানে আইসোলেশনে রয়েছেন।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকতা ডাঃ মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ডা. এএসএম লুৎফুল কবিরের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন সহকর্মিরা।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...