শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সকালের বৃষ্টিতে চট্টগ্রামে হাঁটুপানি, দুর্ভোগে নগরবাসী

প্রকাশিত :

spot_img

 

চট্টগ্রামে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। ফলে হাঁটু পানিতে ডুবে গেছে নগরীর বিভিন্ন সড়ক। বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে নগরবাসীকে পড়তে হচ্ছে দুর্ভোগে।

চট্টগ্রামে রোববার (৬ জুন) সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ ড. শহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, গত ২৪ ঘণ্টায় সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রামে ৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

তিনি বলেন, রোববার সকাল থেকে রাত পর্যন্ত থেমে থেমে চট্টগ্রামে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত থাকতে পারে। চট্টগ্রামের নিম্নাঞ্চল দোকানপাট ও নিচতলার বাসা-বাড়িতে জলাবদ্ধতার কারণে পানি প্রবেশ করতে দেখা গেছে।

এদিকে, চট্টগ্রামের প্রবর্তক মোড়, ওয়াসা মোড়, আগ্রাবাদ সিডিএ আবাসিক, বাকলিয়া, মুরাদপুর, চকবাজার, কাতালগঞ্জসহ নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়তে হচ্ছে নগরবাসীকে। বিশেষ করে সকালে যাদের অফিস ছিল তাদের বেশ ঝামেলা পোহাতে হয়েছে।

চট্টগ্রামের প্রবর্তক মোড়ে সাইফুল ইসলাম শামীম নামে একজন বলেন, বৃষ্টি হলেই প্রবর্তকসহ চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চলে পানি জমে থাকে। আজও প্রবর্তক মোড়ে হাঁটুপানি জমেছে। চট্টগ্রামবাসী এ কষ্ট থেকে কখন মুক্তি পাবে আল্লাহই ভালো জানেন। জলাবদ্ধতা নিরসনে যে প্রকল্প নেওয়া হয়েছে তা দ্রুত শেষ করার দাবি জানাচ্ছি।

বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মোরশেদ আলম বলেন, বৃষ্টির মধ্যেই বাসা থেকে বের হতে হয়েছে। রাস্তায় পানি থাকায় অতিরিক্ত রিকশা ভাড়া দিয়ে গন্তব্য পৌঁছাতে হয়েছে।

আলম খান নামের একজন অভিযোগ করে বলেন, চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে নেওয়া প্রকল্পের কাজ এখনও শেষ না হওয়ায় নগরবাসীকে দুর্ভোগে পড়তে হয়। জলাবদ্ধতা নিরসনে অনেক প্রকল্প নেওয়া হলেও এখনও নগরবাসী তার সুবিধা পাচ্ছে না।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার...