শনিবার, ৯ মে ২০২৬

সমাবেশে হামলা : হবিগঞ্জের এসপি ও দুই ওসির প্রত্যাহার দাবি বিএনপির

প্রকাশিত :

spot_img

 

দলের শান্তিপূর্ণ সমাবেশে হামলা এবং ‘অবৈধভাবে’ নেতাকর্মীদের ওপর ‘এক হাজার ২০০ বুলেট’ ছোড়ার অভিযোগে হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এবং দুই ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অপসারণের দাবি জানিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি জানান।

এসময় তিনি বুধবার হবিগঞ্জের জনসভায় পুলিশের তৎপরতার প্রতিবাদে শুক্রবার ও শনিবার সিলেট বিভাগে দুই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, হবিগঞ্জের এসপি এসএম মুরাদ আলী এবং দুই ওসি মাসুক আলী ও নাজমুল আহসানের নির্দেশে পুলিশ সমাবেশে নির্বিচারে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে এবং বিনা উসকানিতে শান্তিপূর্ণ সমাবেশে বিএনপি নেতাকর্মীদের ওপর গুলি ছোড়ে।

হামলায় তাদের দল ও সহযোগী সংগঠনের প্রায় ৩০০ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেন বিএনপি নেতা।

এর মধ্যে বিএনপির ১০ নেতাকর্মী গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং একজন নেতার চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।

ফখরুল বলেন, পুলিশের হামলা ও গুলি চালানো সম্পূর্ণ অযাচিত। হামলায় প্রায় ১২ রাউন্ড গুলি ব্যবহার করা হয়েছিল, যা বেআইনি। সারা বিশ্বে শটগানের বুলেটের ব্যবহার নিষিদ্ধ। তার পরেও এমন গুলি ব্যবহার করা হয়েছে। আমরা অবিলম্বে এসপি মুরাদ আলাই, ওসি নাজমুল আহসান ও মাসুক আলীর অপসারণের দাবি জানিয়েছি।

নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তিনজনকে বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতিও আহ্বান জানান তিনি।

ফখরুল অভিযোগ করে বলেন, সরকার পরিকল্পিতভাবে দেশের রাজনৈতিক অবস্থানকে চরমভাবে চাপে রাখছে। আমাদের সকল কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। বিএনপির পক্ষ থেকে কোথাও শান্তি বিঘ্নিত হচ্ছে না। কিন্তু তারা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিচ্ছে।

তিনি বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে শান্তিপূর্ণভাবে একই দিনে ছয় জেলায় আরো ছয়টি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি নেতা বলেন, জনগণ বিএনপির কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাদের প্রতি অনাস্থা প্রকাশ করেছে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ ধরনের দমন-পীড়ন, হত্যা ও গুম করে সরকার গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে চলমান আন্দোলনকে কখনই দমন করতে পারবে না।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

যে নেতা নিজের ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণ করতে পারে না, তার রাজনীতি করার প্রয়োজন নেই: নুরুল আমিন 

    মিরসরাই প্রতিনিধি রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার মাধ্যম নয়; বরং জনগণের সেবা ও মানুষের...