বুধবার, ২২ জুলাই ২০২৬

সমাবেশ বানচাল করতে পুলিশের এই হামলা : মির্জা ফখরুল

প্রকাশিত :

spot_img

 

আগামী ১০ ডিসেম্বরের সমাবেশ বানচাল করার জন্য পুলিশ হামলা চালিয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, তারা সামবেশ বন্ধ করতে চায়। তারা মানুষের অধিকার কেড়ে নিতে চায়।

 

পুলিশ অফিসে ঢুকতে না দেয়ার অভিযোগ করে তিনি বলেন, তারা আমাকে অফিসে ঢুকতে দেয়নি। এটা আমার অফিস। পুলিশ অফিসে ঢুকতে দেবে না কেন?

আজ বুধবার বিকেল ৫টার দিকে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে ফুটপাতে বসে মির্জা ফখরুল সাংবাদিকদের এসব কথা বলেন।

নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে একজন নিহত হয়েছেন এই পরিস্থিতিতে ১০ ডিসেম্বরের সমাবেশ কি করা সম্ভব- এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখন তো সমাবেশ নষ্ট করার চেষ্টা হচ্ছে, আমরা ধৈর্য ধারণ করছি। আশা করি পুলিশ সবকিছু প্রত্যাহার করে নিবে। তারা এখানে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করবে। না হলে এর সব দায়-দায়িত্ব সম্পূর্ণ এ সরকারকেই বহন করতে হবে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...