বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

সরকারের কাছে দেশ চালানোর টাকা নেই : খন্দকার মোশাররফ

প্রকাশিত :

spot_img

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘বর্তমান সরকার যত উন্নয়নের কথাই বলুক তাদের কাছে দেশ চালানোর টাকা নেই। ঋণ নিয়ে ব্যাংকগুলোকে দেউলিয়া করে দিয়েছে।’

বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে শহীদ নূর হোসেনের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য এই স্মরণসভার আয়োজন করেন।

ড. মোশাররফ বলেন, ‘ধাপ্পাবাজ-চাপাবাজ সরকার কত উন্নয়নের কথা বলছে। অথচ সরকার চালানোর জন্য তাদের কাছে টাকা নেই। বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ঋণ নিয়েছে। বাংলাদেশের ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে ব্যাংকগুলো প্রায় দেউলিয়া হয়ে গেছে। আপনারা দেখেছেন এই সরকার বিদ্যুতের মূল্য কতবার বৃদ্ধি করেছে। গ্যাসের মূল্য এমনকি পানির মূল্যও বৃদ্ধি করেছে। ডিজেল-কেরোসিনের দাম এক ধাপে ১৫ টাকা বাড়িয়ে দেয়া হলো। কখনো কোনো দেশে এভাবে ২৩ থেকে ২৫ শতাংশ বাড়ানোর কোনো নজির নেই।’

তিনি বলেন, ‘গায়ের জোরের প্রধানমন্ত্রী সাহসের কথা বলে, অস্তিত্বের কথা বলে। আমি বলতে চাই বিএনপির যদি অস্তিত্ব না থাকতো তাহলে গত নির্বাচনে ৩০ ডিসেম্বরের ভোট আগের রাতে ডাকাতি করলেন কার ভয়ে? বিএনপির ভয়ে, জনগণের ভয়ে। আর আপনি এখন বলছেন, অস্তিত্ব নিয়ে আমাদের নাকি সংকট। আমি বলতে চাই, আজকের প্রধানমন্ত্রী গায়ের জোরের প্রধানমন্ত্রী, নিশিত রাতের প্রধানমন্ত্রী। আপনি প্রশাসন, পুলিশ ছাড়া আওয়ামী লীগ নিয়ে মাঠে আসেন, তখন দেখা যাবে অস্তিত্ব বিএনপির আছে না আওয়ামী লীগের আছে।’

ড. মোশাররফ বলেন, ‘নূর হোসেন যে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করে শহীদ হয়েছিল, আজকে সেই স্বৈরাচার আপডেট হয়ে ফ্যাসিবাদী সরকার হয়েছে। রাজনৈতিকভাবে একটা শ্বাসরুদ্ধকর পরিবেশ তার উপরে অর্থনৈতিক দিক দিয়ে লুটতরাজ, দুর্নীতি, এমন একটা অবস্থার সৃষ্টি করেছে যে, মানুষের বেঁচে থাকা অত্যন্ত কঠিন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে। সরকার এটা নিয়ন্ত্রণ করছে না। কারণ এই দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে আওয়ামী লীগের সিন্ডিকেট জড়িত। অতএব তারা তো এটার ব্যাপারে কোনো পদক্ষেপ নেবে না।’

ডাকসুর সাবেক ভিপি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও ফজলুল হক মিলনের সঞ্চালনায় স্মরণ সভায় আরো বক্তব্য দেন, ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, খন্দকার লুৎফর রহমান, জহির উদ্দিন স্বপন, মোস্তাফিজুর রহমান বাবুল, সাইফুদ্দিন মনি, নাজিম উদ্দিন আলম, আজিজুল বারী হেলাল, কামরুজ্জামান রতন, এ বি এম মোশারফ হোসেন, আসাদুর রহমান খান, শহীদুল ইসলাম বাবুল, আমিরুজ্জামান খান শিমুল, আব্দুল কাদির ভূইয়া জুয়েল, হাবিবুর রশীদ হাবীব, আকরামুল হাসান, ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

যে নেতা নিজের ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণ করতে পারে না, তার রাজনীতি করার প্রয়োজন নেই: নুরুল আমিন 

    মিরসরাই প্রতিনিধি রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার মাধ্যম নয়; বরং জনগণের সেবা ও মানুষের...