বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

সরকার বিরোধী দলকে ধ্বংস করে দিয়েছে : রিজভী

প্রকাশিত :

spot_img

 

এই সরকার বিরোধী দলকে ধ্বংস করে কারাগারে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার নবাবগঞ্জ দোহার এলাকায় বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণের সময় তিনি এ মন্তব্য করেন। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়। এ সময় নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুর ইসলাম হাই, সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, দোহার উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ পারভেজসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বারোয়াখালী, শিকারী পারা এলাকায় শীতবস্ত্র বিতরণের সময় তারা পুলিশী বাধার সম্মুখীন হন।

রিজভী বলেন, সরকার বিরোধী দলের নেতাকর্মীদের ওপর জুলুম নির্যাতন করছে। ক্রসফায়ার দিয়ে হত্যা করেছে। সরকার জনগণের ভোট কেড়ে নিয়েছেন, নির্বাচন কেড়ে নিয়েছেন, জনগণের অধিকার কেড়ে নিয়েছেন।

রিজভী বলেন, সরকারের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে না। সরকারের অপকর্মের এবং অপশাসনের সমালোচনা করছে জনগণ। সেটা এখন দেশ-বিদেশে ছড়িয়ে পড়ছে।

রিজভী বলেন, সরকার দলের এমপি মন্ত্রী ও নেতাকর্মীরা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন। আওয়ামী লীগ, ছাত্রলীগ যুবলীগ মালয়েশিয়ায় বাড়ি কিনেছেন এটাই সরকার প্রধানের তৃপ্তি। জনগণের কোনো উন্নয়ন হয়নি মন্তব্য করে তিনি বলেন, এই দোহার-নবাবগঞ্জে যতটুকু উন্নয়ন বিএনপি হয়েছে। আওয়ামী লীগ কিছুই করেনি শুধু লুটপাট করেছে। আওয়ামী লীগের উন্নয়ন বলতে ফ্লাইওভার। এসব করে আওয়ামী লীগের নেতাকর্মীরা শত শত কোটি টাকা লুটপাট করেছে। কোটি কোটি টাকা পাচার করছে। আওয়ামী লীগের এমপি কুয়েতের টাকা পাচার করতে গিয়ে পাপুল আটক হয়েছেন। এবং তার সাজা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিএনপি নেতাকর্মীদের উপর নির্লজ্জ জুলুম হামলা-মামলা অব্যাহত রয়েছে। আমরা প্রচণ্ড চাপের মধ্যে আছি। সরকারের অত্যাচারের মধ্যে আছি। তারপরও জনগণ যখন কষ্ট পায়, বন্যায় কষ্ট পায়, তখন জনগণের পাশে ছুটে যায় বিএনপির নেতাকর্মীরা। কিছুদিন আগে নবাবগঞ্জে বন্যায় মানুষ কষ্ট ছিলেন তখন খন্দকার আবু আশফাক নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা বন্যার্তদের মাঝে ত্রাণ দিয়েছিল। এখনো শৈত্যপ্রবাহের মধ্যে আবার আশফাকের নেতৃত্বে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। বিএনপি হবে সময়ে জনগণের পক্ষে দরিদ্র মানুষের পক্ষে। নির্যাতিত দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিএনপির ধর্ম।

তিনি বলেন, কথা বললে আমাদের কারাগারে নিয়ে যাওয়া হবে। কথা বললে আমাদের বিরুদ্ধে মামলা দেয়া হবে। মিছিল করলে আটক করা হবে। এতকিছু জুলুম সহ্য করেও আমরা বিএনপি নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে আছি দরিদ্র মানুষের কাছ থেকে সরানো যাবে না।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...