বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

সরকার মিথ্যা অপপ্রচার দিয়ে জনগণকে বিভ্রান্ত করে যাচ্ছে : ফখরুল

প্রকাশিত :

spot_img

 

সরকার মিথ্যা অপপ্রচার দিয়ে প্রতিনিয়ত জনগণকে বিভ্রান্ত করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার রাজধানীতে বিএনপির করোনা পর্যবেক্ষণ সেলে চিকিৎসা সামগ্রী প্রদান অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

১৫ আগস্টের হত্যাকাণ্ডে জিয়াউর রহমানকে জড়িয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এই ঘটনায় জিয়াউর রহমানকে নিয়ে তো প্রশ্নই উঠতে পারে না। এ হত্যাকাণ্ডে আওয়ামী লীগের লোকেরাই জড়িত।

মির্জা ফখরুল বলেন, করোনার মধ্যে সব কিছু খুলে দেয়া হয়েছে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষাবঞ্চিত রাখার ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, তাদের কাজই হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা, ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করা। হাজার হাজার মানুষ রাস্তায় চলছে ফিরছে কিন্তু শুধু শিক্ষা প্রতিষ্ঠানই খুলছে না। অর্থাৎ দেশের ভবিষ্যৎ প্রজন্ম যাতে শিক্ষা না পায় সে ব্যবস্থাই তারা করছে।

বিএনপি মহাসচিব বলেন, টিকার মজুত নেই। কিন্তু সরকার গণটিকা কার্যক্রমের ঘোষণা দিয়ে প্রতিনিয়িত মিথ্যাচার করছে। জনগণের সাথে প্রতারণা করছে।

এসময় সব ব্যর্থতা মাথায় নিয়ে আওয়ামী লীগের ক্ষমতা ছেড়ে দেয়া উচিৎ বলে উল্লেখ করেন তিনি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...