শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ করোনায় আক্রান্ত, হাসপাতালে চিকিৎসাধীন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে করোনা পরীার জন্য প্রবীণ এই আওয়ামী লীগ নেতার কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়। পরে রাত ১০টা ২০ মিনিটে ফৌজদারহাটের বিআইটিআইডি থেকে ইঞ্জিনিয়ার মোশাররফের শরীরে করোনাভাইরাসের জীবাণু থাকার বিষয়টি নিশ্চিত করা হয়।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের এপিএস মো. নূর খানও বিষয়টি নিশ্চিত করেছেন।

নূর খান জানান, করোনার জীবাণু শনাক্ত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পরপরই ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে তার বাসা থেকে পার্কভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, শারীরিক অবস্থা স্বাভাবিক থাকলেও বয়সের কারণে রিস্ক জোনে থাকায় ঝুঁকি এড়াতে আমাকে অভিবাবক প্রিয় নেতাকে হাসপাতালে নেয়া হয়েছে। বর্তমানে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বয়স ৭৭ বছর। প্রিয় নেতার সুস্থতা কামনায় আজ মিরসরাই উপজেলার সকল মসজিদ, মন্দির, গীর্জা ও সকল ধর্মীয় উপসনালয়ে বিশেষ করা হবে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...