বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

সিটি করপোরেশন কাউন্সিলর-আ’লীগ নেতার ভিডিও ফাঁস

প্রকাশিত :

spot_img

 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন দাসের আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

শুক্রবার রাতে আপত্তিকর ভিডিওটি প্রকাশ হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। পরে ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়। এ নিয়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে দলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষের মাঝে।

ফেসবুকে ভাইরাল হওয়া ২ মিনিট ছয় সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন দাস আনুমাণিক ২০ থেকে ২১ বছর বয়সী এক তরুণীকে জোরপূর্বক জাপটে ধরে আপত্তিকর আচরণ করছেন।

ভিডিওতে আরো দেখা যায়, জাপটে ধরার পর ওই তরুণী চিত্ত রঞ্জন দাসের হাত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় ওই কক্ষে থাকা অন্য কেউ তা গোপনে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

এ ব্যাপারে আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী জানান, নেতার এমন নৈতিক স্খলন কোনোভাবেই মেনে নেয়া যায় না। তবে ব্যক্তি চিত্ত রঞ্জন দাসের অনৈতিক কর্মকাণ্ডের দায় দল নেবে না। এর দায় তাকেই নিতে হবে। চিত্ত রঞ্জন দাসের আগে থেকেই চারিত্রিক ত্রুটি ছিল।

ভিডিওটি দেখার পর সবুজবাগ থাকা আওয়ামী লীগের নেতা জামিরুল ইসলাম বলেন, তার মতো একজন সিনিয়র ও দায়িত্বশীল নেতার কাছ থেকে এ ধরণের আচরণ প্রত্যাশা করি না। একজন কাউন্সিলরের কাছ থেকে জনগণ এটা প্রত্যাশা করে না।

তবে এ বিষয়ে চিত্ত রঞ্জনের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে সবুজবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, বিষয়টি শুনেছি। তবে থানায় এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...