সিলেটে সমাবেশের অনুমতি পেলো বিএনপি

প্রকাশিত: 7:02 AM, September 24, 2019

 

সিলেট প্রতিনিধি

অবশেষে সিলেটে বিভাগীয় সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

সমাবেশে যথাসময়ে নেতাকর্মীদের উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার পরে সমাবেশের অনুমতির বিষয়টি সাংবাদিকদের জানান, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন ও চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার (এসএমপি) গোলাম কিবরিয়া সমাবেশের অনুমতির বিষয়টি জানিয়েছেন বলে জানান দিদার।

বিএনপির এই দুই নেতা সকাল ৯টা ৩৩ মিনিটে পুলিশ কমিশনারের সাথে মোবাইল ফোনে কথা বলে সমাবেশ অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করেন।