শনিবার, ২৫ জুলাই ২০২৬

সীতাকুণ্ডে আ’লীগের সম্মেলনে চেয়ার দখল নিয়ে সংঘর্ষ, আহত ১২

প্রকাশিত :

spot_img

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে শুক্রবার চেয়ার দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুর আড়াইটার দিকে সীতাকুণ্ড উচ্চ বিদ্যালয় মাঠে ওই সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করা হয়েছে। তবে আহত নেতা-কর্মীদের নাম পরিচয় জানা যায়নি।

সীতাকুণ্ড থানার ওসি ফিরোজ আলম মোল্লা ইউএনবিকে বলেন, সম্মেলন শুরুর পর সামনে বসাকে কেন্দ্র করে আওয়ামী লীগের কর্মীরা নিজেদের মধ্যে চেয়ার ছোড়াছুড়িতে লিপ্ত হয়। পুলিশ পরিস্থিতি সামাল দিয়েছে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয়রা জানায়, ৭ বছর পর অনুষ্ঠিত এ সম্মেলনকে কেন্দ্র করে স্থানীয় এমপি দিদারুল আলম গ্রুপ ও উপজেলা চেয়ারম্যান মামুন গ্রুপের মধ্যে সকাল থেকে উত্তেজনা বিরাজ করতে থাকে। সকাল থেকে মঞ্চ দখল করতে গ্রুপে গ্রুপে নেতা-কর্মীরা মাঠে প্রবেশ করতে থাকে। সামনের চেয়ার দখলকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন। সম্মেলন উদ্বোধন করেন রাউজানের সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সীতাকুণ্ড-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলম ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম।

এদিকে সম্মেলন শুরু হওয়ার ১৫ মিনিটের মাথায় সংঘর্ষের কারণে তিনজন সভাপতি পদ প্রার্থী ও তিনজন সাধারণ সম্পাদক পদ প্রার্থীদের নিয়ে সমঝোতায় বসেন অতিথিরা। এতে আবদুল্লাহ আল বাকের ভূইয়াকে সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুনকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

সংঘর্ষের ব্যাপারে স্থানীয় আওয়ামী লীগের নেতারা কেউ কথা বলতে রাজি হননি।

এদিকে বাকের ও মামুনকে যথাক্রমে সভাপতি, সাধারণ সম্পাদক ঘোষণা দেয়ার পর জেলা পরিষদ হল রুম থেকে এমপি দিদারুল আলম গ্রুপের নেতা-কর্মীরা ‘এ কমিটি মানি না, মানবো না’ বলে স্লোগান দিয়ে বের হয়ে যান। সূত্র : ইউএনবি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...