মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সুলতান মনসুরের সংসদ সদস্য পদ বাতিলে স্পিকার ও সিইসির কাছে ড. কামালের চিঠি

প্রকাশিত :

spot_img

স্পিকার ও সিইসির কাছে ড. কামালের চিঠি ‘দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ গ্রহণ এবং সংসদে যোগ দেওয়ার মধ্য দিয়ে তিনি সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আইন ভঙ্গের পাশাপাশি নৈতিকতাও বিসর্জন দিয়েছেন’—এমন অভিযোগ এনে সুলতান মনসুরের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে স্পিকার ও সিইসির কাছে পাঠাতে চিঠি প্রস্তুত করেছে গণফোরাম। দলের নির্বাহী সভাপতি ড. কামাল হোসেনের পক্ষে এই চিঠি দেওয়া হচ্ছে। এতে স্বাক্ষর করেছেন দলের নির্বাহী সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু। গতকাল শনিবার চিঠিটি নিয়ে দলটির কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম প্রতীক স্পিকারের কাছে গিয়েছিলেন। কিন্তু স্পিকার দিল্লিতে থাকায় সেটি আর দেওয়া হয়নি। স্পিকার দেশে ফিরলে চিঠিটি তাঁকে দেওয়া হবে। একই দিন প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছেও চিঠি হস্তান্তর করা হবে।

মোস্তফা মহসিন মন্টু বলেন, ‘আজকে অনেক চিঠি স্বাক্ষর করেছি। এর মধ্যে এই চিঠি দুটিও ছিল। তাঁর (সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ) সদস্য পদ বাতিল চেয়ে চিঠি দুটি ইস্যু করা হয়েছে। আমি নিজেই স্বাক্ষর করেছি।’

তিনি আরো বলেন, ‘স্পিকারের সচিবের কাছে আমাদের দলের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম প্রতীক চিঠি পৌঁছে দিতে গিয়েছিলেন, কিন্তু স্পিকার দিল্লিতে থাকায় দেওয়া যায়নি। তিনি দেশে ফিরে এলে তাঁকে এবং সিইসিকে চিঠি পৌঁছে দেওয়া হবে।’ চিঠির সঙ্গে সুলতান মোহাম্মদ মনসুরের গণফোরামের ফরম পূরণ করে দলটির প্রাথমিক সদস্য পদ গ্রহণ, শপথ নেওয়ার কারণে দল থেকে বহিষ্কারাদেশ এবং এর আগে তাঁর (মনসুরের) বরাবর পাঠানো চিঠির অনুলিপি সংযুক্ত করা হয়েছে।

গত সপ্তাহে গণফোরামের স্থায়ী কমিটির বৈঠক হয়। ওই বৈঠকে এই চিঠি চূড়ান্ত করা হয়। চিঠির খসড়ায় উল্লেখ করা হয়েছে, সংবিধানের ৬৬(১) অনুচ্ছেদ ও আরপিওর ১২(১) ধারা অনুযায়ী সংসদ সদস্য প্রার্থী হতে এবং পদে থাকতে অবশ্যই নির্বাচন কমিশনের নিবন্ধিত কোনো রাজনৈতিক দলের মনোনীত অথবা স্বতন্ত্র প্রার্থী হতে হবে। সুলতান মনসুর নির্বাচনের আগে গণফোরামের প্রাথমিক সদস্য পদের ফরম পূরণ করে দলটিতে যোগ দেন। দলের হয়ে জোটের দেওয়া প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচনে অংশ নেন এবং জয়ী হন। তাই তিনি দলের কাছে দায়বদ্ধ। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন, সংবিধান এবং গণপ্রতিনিধিত্ব আইন ভঙ্গ করেছেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

  অনলাইন ডেস্ক   নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি। বর্তমান প্রধান...

জুলাই হত্যাকাণ্ডঃ কাদের-সাদ্দামসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চব্বিশের হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগের...

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন

বিডিআর বিদ্রোহে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞ তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আজ রোববার...