বুধবার, ২২ জুলাই ২০২৬

সেই ফেরির মাস্টার–সুকানি বরখাস্ত

প্রকাশিত :

spot_img

 

পদ্মা সেতুর পিলারে ধাক্কার ঘটনায় কাকলি ফেরির ভারপ্রাপ্ত মাস্টার মো. বাদল হোসেন এবং হুইল সুকানি আবদুর রশিদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) শুক্রবার সন্ধ্যায় এক অফিস আদেশে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। এর আগে সকালে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে কে টাইপ ফেরি কাকলি ধাক্কা দেয়। এ নিয়ে ২৪ দিনের মধ্যে চতুর্থ দফায় পদ্মা সেতুতে ফেরির ধাক্কার ঘটনা ঘটল।

বিআইডব্লিউটিসির আদেশে বলা হয়েছে, ওই রুটে ঝড়বৃষ্টির সময় ফেরি না চালানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই নির্দেশনা অমান্য করে ভারপ্রাপ্ত মাস্টার অফিসারের ফেরিটি পরিচালনা করা উচিত হয়নি।

তা ছাড়া ফেরিতে কর্মরত ভারপ্রাপ্ত মাস্টার এবং হুইল সুকানি দক্ষতার সঙ্গে ফেরিটি পরিচালনা করলে দুর্ঘটনাটি এড়ানো সম্ভব হতো মর্মে প্রতীয়মান হয়েছে। দায়িত্বপূর্ণ কর্মচারী হিসেবে তাঁদের অত্যন্ত সাবধানতার সঙ্গে ফেরিটি পরিচালনা করা উচিত ছিল।

এ বিষয়ে জানতে চাইলে ফেরির ভারপ্রাপ্ত মাস্টার বাদল হোসেন বলেন, সকালে যখন ফেরিটি বাংলাবাজার থেকে ছাড়া হয়, সে সময় দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল না। ৪০ থেকে ৪৫ মিনিট পরে সেতুর কাছাকাছি গেলে বৃষ্টি ও বাতাস শুরু হয়।

বাদল হোসেন বলেন, এই ফেরি চেইনের মাধ্যমে (মেকানিক্যাল) নিয়ন্ত্রণ করতে হয়। সে কারণে প্রবল স্রোতের মধ্যে ফেরিটি যথাযথভাবে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে বলে দুদিন আগেই চিঠি দিয়ে কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। তারপর এ বিষয়ে তিনি আর কোনো নির্দেশনা পাননি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...