সেনাপ্রধানের দায়িত্ব নিলেন জেনারেল শফিউদ্দিন

প্রকাশিত: ৬:৫২ পূর্বাহ্ন, ২৪ জুন, ২০২১

 

দেশের ১৭তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

গণভবনে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তিনি জেনারেল র‌্যাংক ব্যাজ পরেন। এর মধ্য দিয়ে সেনাপ্রধান হিসেবে নতুন দায়িত্ব শুরু করেন তিনি।

আগামী তিন বছর সেনাপ্রধান হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে নেতৃত্ব দেবেন জেনারেল শফিউদ্দিন।