সৌদী আরবে রেমিট্যান্স যোদ্ধা রেজাউল করিমের ইন্তেকাল

প্রকাশিত: ১২:১০ অপরাহ্ন, ৪ জুন, ২০২০

 

নিজস্ব প্রতিনিধি

সৌদী আরবে রেমিট্যান্স যোদ্ধা ও সাবেক ছাত্রনেতা একেএম রেজাউল করিম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। তিনি সীতাকুন্ড পৌরসভার ১ নং ওয়ার্ড এয়াকুব নগর এলাকার আনু মুহুরী বাড়ির মরহুম মৌলভী ইব্রাহিম খলিল মাষ্টারের পুত্র।

রেজাউল করিমের আত্মীয় মাহবুবুর রহমান সনেট জানান, গত ২৭ রমজান প্রচন্ড গলা ব্যাথা হওয়ায় ওনাকে এ্যম্বুল্যান্স যোগে দ্রুত রিয়াদের ডা. সোলাইমান আল হাবিব হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন আইসিইউতে চিকিৎসাধীন গতকাল রাত ৪টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে স্ত্রী দুই ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তবে উনার করোনা পজিটিভ কিনা তা জানা যায়নি।