মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

স্বর্নের মোবাইল ফোন!

প্রকাশিত :

spot_img

 

২৪ ক্যারেটের ২টি স্বর্ণের বার আনার ঘোষণা দিলেন যাত্রী। এরপর ফরম পূরণ, ট্যাক্স জমাসহ আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ না করেই মোবাইল ফোনে কথা বলতে বলতে বিমানবন্দর ছাড়ছিলেন তিনি।

টার্মিনালের ৩ নম্বর গেট পার হওয়ার আগেই বিমানবন্দর এনএসআই টিমের সন্দেহ হয়। পেছন থেকে ডাকা হলো। না শোনার ভান করে এগোচ্ছিলেন যাত্রী। এরপর চ্যালেঞ্জ করা হলো তাকে, অবৈধ পণ্য রয়েছে। একজন কর্মকর্তা যাত্রীর মোবাইলটি হাতে নিয়ে বিস্মিত! মোবাইল স্ক্রিন নিষ্ক্রিয়৷ সিমের সংযোগ নেই। ফোনটি বন্ধ, কিন্তু ওজনে একটু ভারী। কাভার খুলতেই বেরিয়ে এলো স্বর্ণের একটি বারকে পাতলা করে রাখা পাতটি।

মঙ্গলবার (৮ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি১৪৮ ফ্লাইটে দুবাই থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা যাত্রী আবদুল কাদের রেজওয়ানের কাছ থেকে এভাবেই স্বর্ণের বার উদ্ধার করা হলো। তিনি নগরের কোতোয়ালী থানা এলাকার বাসিন্দা।

বিমানবন্দরে দায়িত্বরত একজন কর্মকর্তা জানান, নিয়ম অনুযায়ী স্বর্ণ বা শুল্কযোগ্য পণ্য আনলে যাত্রীরা ঘোষণা দিয়ে কর পরিশোধ করলেই ছাড়িয়ে নিতে পারেন। এ যাত্রী দুইটি বারের ঘোষণা দিয়ে আরেকটি কৌশলে পাচারের চেষ্টা করেছিলেন৷ তাই তাকে শুল্ককরের পাশাপাশি জরিমানাও দিতে হবে।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার...