রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

সড়ক দুর্ঘটনায় আহত আ’লীগ নেতা কিরণকে দেখতে হাসপাতালে গেলেন ইঞ্জিনিয়ার মোশাররফ

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন কিরনকে দেখতে হাসপাতালে গেলেন সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। বুধবার (২৫ মে) দুপুরে চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে তাকে দেখতে ছুটে গিয়ে তাঁর চিকিৎসা এবং শারীরিক খোঁজ খবর নেন।
এইসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভূঁইয়া, ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ সেলিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এস.এম আবুল হোসেন সহ নেতৃবৃন্দ।

জানা গেছে, গত ২১মে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছিলেন মহিউদ্দিন কিরণ। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম সিএসসিআর হাসপাতালে ভর্তি করানো হয়। ২৩ মে রাতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

চিকিৎসাধীন কিরণ আবেগাপ্লুত হয়ে বলেন, বীর চট্টলার অবিভাবক, সাবেক সফল মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি মহোদয়, আমাকে দেখতে হাসপাতালে এসে আমার চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন। আমি উনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি৷

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...