সড়ক দুর্ঘটনায় আহত স্কু্ল ছাত্রী ইমার চিকিৎসার্থে এগিয়ে এলেন জাতীয়তবাদী ফোরাম আরব আমিরাত
মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত স্কুল নাসরিন সুলতানা ইমার চিকিৎসার্থে এগিয়ে এসেছেন জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলবার ( ২ জুলাই) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ইমাকে দেখতে গিয়ে তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং বাবার হাতে চিকিৎসার জন্য ২০ হাজার টাকার অনুদান তুলে সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সাইফুল ইসলাম ভূঁইয়া, সহ সভাপতি নুর হোসেন খোকন সহ-সভাপতি মোজাম্মেল হোসেন।
সংগঠনের সহ-সভাপতি সাইফুল ইসলাম বলেন, সবাই দোয়া করবেন মানবতার কল্যাণে অসহায় মানুষদের পাশে আমরা যেন সব সময় নিজেদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি।