মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী খুরশীদ আলম আহত

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী খুরশীদ আলম আহত

বগুড়া শহরের চারমাথা এলাকায় মালবাহী ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী খুরশীদ আলম আহত হয়েছেন।

দিনগত রাত তিনটার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে শহরের চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরে খুরশীদকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে বলে জানা গেছে।

বগুড়া শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের পরিদর্শক রফিকুল ইসলাম জানান, বগুড়ায় একটি অনুষ্ঠানে যোগদান শেষে একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী খুরশীদ আলম প্রাইভেটকার যোগে ঢাকায় ফিরছিলেন। এ সময় বগুড়া শহরের চারমাথা এলাকায় পৌঁছালে অপর একটি ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ হয়। পরে খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি শজিমেক হাসপাতালের পঞ্চম তলায় অবস্থিত মুক্তিযোদ্ধা পুরুষ কেবিনে ৫৭৯ নং বেডে চিকিৎসাধীন।

হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে পরিদর্শক রফিকুল জানান, বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান জানান, ঘাতক ট্রাকটি পালিয়েছে। তবে ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

হাদিকে নিয়ে লেখার পর হত্যার হুমকি পাচ্ছেন অনন্য মামুন

নির্মাতা অনন্য মামুন হত্যার হুমকি পাচ্ছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য...

সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর আর নেই

  করোনামুক্ত হয়েছিলেন। নিউমোনিয়াকেও হার মানিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না। রোববার সকালে ৯২ বছর...

বিদেশি চ্যানেল বন্ধে ঘরে ঘরে হাহাকার,চট্টগ্রাম-ঢাকার ৭০ ভাগ দর্শকই দেখেন বিদেশি চ্যানেল

  স্টার জলসা কিংবা জি বাংলা নয়, দেশি কোনো চ্যানেল তো নয়ই— আসিফ খানের পছন্দ...