রবিবার, ২৮ জুন ২০২৬

হামলায় আহত বিএনপির সাবেক এমপি শাহজাহান খানের মৃত্যু

প্রকাশিত :

spot_img

 

বরিশালে অনুষ্ঠিত বিএনপির গণসমাবেশে যাওয়ার পথে হামলার শিকার পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং পটুয়াখালী জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য শাহজাহান খান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

 

সোমবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত ৫ নভেম্বর বরিশালে অনুষ্ঠিত বিএনপির গণসমাবেশে যাওয়ার পথে শুক্রবার (৪ নভেম্বর) রাতে পটুয়াখালী-বরিশাল সড়কের গাবুয়া এলাকায় শাহজাহান খান এবং তার সাথে থাকা নেতাকর্মীরা হামলার শিকার হন। এতে গুরুতর আহত হন শাহজাহান খান। এরপর গত ২৪ দিন তিনি চিকিৎসা নিয়েছেন।

জেলা বিএনপির সদস্য সচিব শ্নেহাংসু সরকার কুট্টি বলেন, গত ৪ নভেম্বর (শুক্রবার) রাতে পটুয়াখালী থেকে বরিশালে বিএনপির গণসমাবেশে যাওয়ার পথে গাবুয়া এলাকায় যুবলীগ ও ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হন শাহজাহান খান। পরে তাকে পটুয়াখালী হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। সেখানে কিছুদিন চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা ল্যাবএইড হাসপাতালে পাঠানো হয়। সেখানে সোমবার সকালে তিনি ইন্তেকাল করেন।

উল্লেখ্য, সাবেক সংসদ সদস্য শাহজাহান খান পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

 

সর্বশেষ

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...