শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

৩ দিনের রিমান্ডে সেই মিতু

প্রকাশিত :

spot_img

 

নিউজ ডেস্ক..

চট্টগ্রামে ডা. মোস্তফা মোরশেদ আকাশকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গ্রেফতার তার স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুকে ৩ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে, মিতুকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন হেফাজতে নিতে শনিবার আদালতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পাঁচলাইশ থানার এসআই আবদুল কাদের।

গত ৩১ জানুয়ারি ভোর ৫টার দিকে নগরীর চান্দগাঁওয়ে নিজ বাসায় আত্মহত্যা করেন তরুণ চিকিৎসক আকাশ। এ ঘটনায় ডা. আকাশের আত্মহত্যা প্ররোচনার অভিযোগে তার স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন আকাশের মা জোবেদা খাতুন। এরপর জিজ্ঞাসাবাদের জন্য আকাশের স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুকে নন্দনকানন এলাকা থেকে আটক করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের টিমসহ চান্দগাঁও পুলিশ।

অভিযোগ রয়েছে, বিভিন্ন ছেলের সাথে পরকীয়া ও বিবাহ বহির্ভূত সম্পর্ককে কেন্দ্র করে আকাশ ও মিতুর মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। এক পর্যায়ে মিতুর বাবা এসে তার মেয়েকে নিয়ে যায়। পরে তিনি শরীরে ইনসুলিন ইনজেক্ট করে আত্মহত্যা করেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...