বুধবার, ৬ মে ২০২৬

৫ মাস কারাভোগের পর মুক্তি পেলেন হাবিব উন নবী খান সোহেল

প্রকাশিত :

spot_img

নারায়ণগঞ্জ কারাগারে থাকা মুক্তি পেয়েছেন বিএনপি যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সাবেক ছাত্রনেতা হাবিব উন নবী খান সোহেল। বৃহস্পতিবার সন্ধা ৭টা ৫ মিনিটে তিনি মুক্তি পান।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার নয়াদিগন্তকে সোহেলের কারাগার থেকে মুক্তির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিএনপি যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল নারায়ণগঞ্জ কারগার থেকে সন্ধায় মুক্তি পেয়েছেন। কারাগারের গেটে তাকে অভ্যর্থনা জানান বিএনপির নেতাকমীরা। এ সময় হাবিব উন নবী খান সোহেলের স্ত্রী ও দুই কন্যা উপস্থিত ছিলেন।

গত বছর ৫ ফেব্রুয়ারি হাবিব উন নবী খান সোহেলকে তুলে নেয়ার অভিযোগ করেছিল বিএনপি। পরে তার মেয়ে জানান, তিনি নিরাপদ আছেন। এরপর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল। সর্বশেষ খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর তার মুক্তির দাবিতে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করেন সোহেল। সেখানে বিএনপির মানববন্ধন চলাকালে সোহেলকে আটকের চেষ্টা করে গোয়েন্দা পুলিশ। তবে সবার চোখে ধুলো দিয়ে পালিয়ে যান তিনি। এরপর আর জনসমক্ষে তাকে দেখা যায়নি। সব শেষ গত বছর ১ সেপ্টেম্বর নয়াপল্টনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভায় তিনি বক্তব্য দেন। এরপর আবার চলে যান আত্মগোপনে। এর ১৭ দিন পর ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশানের গোল চত্বর থেকে তাকে আটক করে পুলিশ।

ছাত্রদলের সাবেক এ সভাপতি বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা দক্ষিনের সভাপতি সোহেলের বিরুদ্ধে ১৪৩টি মামলা রয়েছে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

যে নেতা নিজের ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণ করতে পারে না, তার রাজনীতি করার প্রয়োজন নেই: নুরুল আমিন 

    মিরসরাই প্রতিনিধি রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার মাধ্যম নয়; বরং জনগণের সেবা ও মানুষের...