বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

‘আমার ফাঁসি চাই’

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিনিধি

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন না পেয়ে নিজের ফাঁসি চেয়েছেন এক আওয়ামী লীগ নেত্রী। গতকাল শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আমার ফাঁসি চাই’ শিরোনামে একটি স্ট্যাটাস দিয়ে আলোচনায় এসেছেন তিনি।

আলোচিত এই নেত্রীর নাম নাজনীন আলম। তিনি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য।

নিজের ফাঁসি চাওয়ার কারণ হিসেবে নিজের ১০টি ভুল বা অপরাধ তুলে ধরেছেন নাজনীন আলম। তিনি ফেসবুকে লেখেন,

‘আমার ফাঁসি চাই!!

১. কেন হাইকমান্ডের আশ্বাসকে সরল মনে বিশ্বাস করেছিলাম!

২. এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের পাশে থাকার প্রয়োজন কেন অনুভব করেছিলাম!

৩.এমপি বা সিনিয়র কোনো নেতার পরিবারের সদস্য কেন আমি হলাম না!

৫. কেন দলের নাম ভাঙিয়ে একটি পয়সা রোজগারের ধান্দা করিনি!

৬. কেন দলের জন্য কাজ করতে গিয়ে দিনে দিনে নিঃস্ব হতে গেলাম!

৭. কেন জনসমর্থন অর্জনের চেষ্টা করেছিলাম!

৮. কেন দলের ভোট ব্যাংক সমৃদ্ধ করতে সদা তৎপর ছিলাম!

৯. কেন তদবির/তেলবাজি ঠিকমতো করতে পারলাম না!

১০. কেন সমর্থকদের বারবার কাঁদাচ্ছি!

সম্ভবত এসবই আমার ভুল ও অপরাধ! এজন্য আমার শাস্তি হওয়া উচিত।’

আজ রোববার দুপুরে নাজনীন আলমের সঙ্গে সাংবাদিকদের মুঠোফোনে কথা হলে তিনি তার আইডিতে দেওয়া স্ট্যাটাসের সত্যতা নিশ্চিত করে জানান, ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। এরপর অনেক চড়াই উতরাই পেরিয়ে বর্তমানে তিনি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসন থেকে মনোনয়ন চেয়ে বঞ্চিত হন। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন। এরপর থেকে তিনি গৌরীপুরে ব্যাপক আলোচিত ছিলেন। এই অবস্থায় সাবেক এমপি ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন মজিবুর রহমান মারা যান। তখন উপ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

নাজনীন আলম আরও জানান, ২০১৬ সালে উপ নির্বাচনে ময়মনসিংহের প্রবীণ রাজনৈতিক নাজিম উদ্দিনকে মনোনয়ন দিলে নাজনীন ফের বঞ্চিত হন। তখনও তাকে দল থেকে পরেরবার এমপি মনোনয়ন দেওয়া হবে মর্মে আশ্বস্ত করা হয়। সেই আশায় থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মনোনয়ন চান। কিন্তু এবারও তাকে বঞ্চিত করে নাজিম উদ্দিন আহমেদকে মনোনয়ন দেওয়া হয়। সেই সঙ্গে সংরক্ষিত আসনে মনোনয়ন দেওয়ার কথা বলে নাজনীনকে আশ্বস্ত করা হয়। তিনি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করেন। সম্প্রতি সংসদীয় সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পান ভালুকা আসনের সাবেক এমপি মোস্তফা মতিনের মেয়ে মনিরা সুলতানা। এবার মনোনয়ন না পেয়ে নাজনীন চরমভাবে হতাশ হয়ে পড়েন। এ হতাশা থেকেই তিনি তার ফেসবুক আইডিতে নিজের ফাঁসি চেয়ে বসেন।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

যে নেতা নিজের ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণ করতে পারে না, তার রাজনীতি করার প্রয়োজন নেই: নুরুল আমিন 

    মিরসরাই প্রতিনিধি রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার মাধ্যম নয়; বরং জনগণের সেবা ও মানুষের...