মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

প্রকাশিত :

spot_img

চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে দল সমর্থিত কাউন্সিলর ও সংরক্ষিত (মহিলা) কাউন্সিলরদের তালিকা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

বুধবার সন্ধ্যায় গণভবনে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এ তালিতা চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সভায় মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভা শেষে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওয়ার্ড কাউন্সিলর পদে যারা আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন তারা হলেন-ওয়ার্ড নং-০১ (পাহাড়তলী)-ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গাজী মো. শফিউল আজিম, ওয়ার্ড নং- ০২ (জালালবাদ)-চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য মোহাম্মদ ইব্রাহিম, ওয়ার্ড নং- ০৩ (পাঁচলাইশ)- বর্তমান কাউন্সিলর কফিল উদ্দিন খান, ওয়ার্ড নং- ০৪ (চান্দগাঁও)- বর্তমান কাউন্সিলর মো. সাইফুদ্দিন খালেদ, ওয়ার্ড নং- ০৫ (মোহরা)- মহানগর ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ কাজী নুরুল আমিন, ওয়ার্ড নং- ০৬ (পূর্ব ষোলশহর)- বর্তমান কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম আশরাফুল আলম, ওয়ার্ড নং- ০৭ (পশ্চিম ষোলশহর)- বর্তমান কাউন্সিলর ও সাবেক ছাত্রলীগ নেতা মো. মোবারক আলী, ওয়ার্ড নং- ০৮ (শুলক বহর)- বর্তমান কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. মোরশেদ আলম, ওয়ার্ড নং- ০৯ (উত্তর পাহাড়তলী)-পাহাড়তলী থানা আওয়ামী লীগ সভাপতি নুরুল আবছার মিয়া, ওয়ার্ড নং- ১০ (উত্তর কাট্টলী)- বর্তমান কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নিছার উদ্দিন আহমেদ, ওয়ার্ড নং- ১১ (দক্ষিণ কাট্টলী)- ১১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. ইসমাইল, ওয়ার্ড নং- ১২ (সরাইপাড়া)- ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক মো. নুরুল আমিন, ওয়ার্ড নং- ১৩ (পাহাড়তলী)- মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী, ওয়ার্ড নং- ১৪ (লালখান বাজার)- চট্টগ্রাম মহানগর স্বেচ্ছছাসেবক লীগের সদস্য আবুল হাসনাত মো. বেলাল, ওয়ার্ড নং- ১৫ (বাগমনিরাম)- বর্তমান কাউন্সিলর ও ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন, ওয়ার্ড নং- ১৬ (চকবাজার)- বর্তমান কাউন্সিলর ও উপদেষ্টা পরিষদ সদস্য, চকবাজার থানা আওয়ামী লীগ সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, ওয়ার্ড নং- ১৭ (পশ্চিম বাকলিয়া)-চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মোহাম্মদ শহিদুল আলম, ওয়ার্ড নং- ১৮ (পূর্ব বাকলিয়া)-বর্তমান কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন অর রশিদ, ওয়ার্ড নং- ১৯ (দক্ষিণ বাকলিয়া)-ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. নূরুল আলম, ওয়ার্ড নং- ২০ (দেওয়ান বাজার) বর্তমান কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ওয়ার্ড নং- ২১ (জামালখান)- বতর্মান কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য শৈবাল দাশ সুমন, ওয়ার্ড নং- ২২ (এনায়েতবাজার)-বর্তমান কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সলিম উল্লাহ, ওয়ার্ড নং- ২৩ (উত্তর পাঠানটুলি)- বর্তমান কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ জাবেদ, ওয়ার্ড নং- ২৪ (উত্তর আগ্রাবাদ)- বর্তমান কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হক, ওয়ার্ড নং- ২৫ (রামপুর)- ২১নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর লিটন, ওয়ার্ড নং- ২৬ (উত্তর হালিশহর)- চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ হোসেন, ওয়ার্ড নং- ২৭ (দক্ষিণ আগ্রাবাদ) ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী, ওয়ার্ড নং- ২৮ (পাঠানটুলি)- ২৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাহাদুর, ওয়ার্ড নং- ২৯ (পশ্চিম মাদারবাড়ী)- বর্তমান কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ জোবায়ের, ওয়ার্ড নং- ৩০ (পূর্ব মাদারবাড়ী)- ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউল্লাহ চৌধুরী, ওয়ার্ড নং- ৩১ (আলকরণ)- ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য মো. আবদুস সালাম, ওয়ার্ড নং- ৩২ (আন্দরকিল্লা)- বর্তমান কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহর লাল হাজারী, ওয়ার্ড নং- ৩৩ (ফিরিঙ্গী বাজার)-মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহউদ্দিন, ওয়ার্ড নং- ৩৪ (পাথরঘাটা)- ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য পুলক খাস্তগীর, ওয়ার্ড নং- ৩৫ (বক্সির হাট)- চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য হাজী নুরুল হক, ওয়ার্ড নং- ৩৬ (গোসাইল ডাঙ্গা)- বর্তমান কাউন্সিলর ও মহানগর জাতীয় শ্রমিক লীগের সভাপতি হাজী জাহাঙ্গীর আলম চৌধুরী, ওয়ার্ড নং- ৩৭ (উ. ম. হালিশহর)- ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হোসেন মুরাদ, ওয়ার্ড নং- ৩৮ (দ. ম. হালিশহর)- বর্তমান কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সদস্য গোলাম মো. চৌধুরী, ওয়ার্ড নং- ৩৯ (দক্ষিণ হালিশহর)- বর্তমান কাউন্সিলর ও ইপিজেড থানা আওয়ামী লীগ সদস্য জিয়াউল হক সুমন, ওয়ার্ড নং- ৪০ (উত্তর পতেঙ্গা)- ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল বারেক এবং ওয়ার্ড নং- ৪১ (দক্ষিণ পতেঙ্গা)-বর্তমান কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ছালেহ আহম্মদ চৌধুরী।

সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর পদে আওয়ামী লীগের দলীয় সমর্থন পেয়েছেন- ওয়ার্ড নং- (১, ২, ৩) বর্তমান কাউন্সিল সৈয়দা কাশপিয়া নাহরিন, ওয়ার্ড নং- (৪, ৫, ৬) বর্তমান কাউন্সিলর জোবাইরা নার্গিস খান, ওয়ার্ড নং- (৭ ও ৮) ৪২নং সাংগঠনিক ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ সভাপতি জোহরা বেগম, ওয়ার্ড নং- (৯, ১০ ও ১৩) চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য তছলিমা বেগম (নুরজাহান), ওয়ার্ড নং- (১৪, ১৫ ও ২১) ২১নং ওয়ার্ড মহিলা লীগের সদস্য শিউলি দে, ওয়ার্ড নং- (১৭, ১৮ ও ১৯) ১৯ নং ওয়ার্ড দক্ষিণ বাকলিয়া মহিলা আওয়ামী লীগের সদস্য শাহীন আকতার রোজী, ওয়ার্ড নং- (১৬, ২০ ও ৩২) ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা রুমকি সেনগুপ্ত, ওয়ার্ড নং- (২২, ৩০ ও ৩১) বর্তমান

কাউন্সিলর নীলু নাগ, ওয়ার্ড নং- (১২, ২৩ ও ২৪) ২৪নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সদস্য মিসেস নুর আক্তার (প্রমা), ওয়ার্ড নং- (১১, ২৫ ও ২৬) চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হুরে আরা বেগম, ওয়ার্ড নং- (২৮, ২৯ ও ৩৬) ৩৬ নং ওয়ার্ড ৩ নং ইউনিট আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা জিন্নাত আরা বেগম, ওয়ার্ড নং- (২৭, ৩৭ ও ৩৮) বর্তমান কাউন্সিলর আফরোজা জহুর (আফরোজা কালাম), ওয়ার্ড নং- (৩৩, ৩৪ ও ৩৫) বর্তমান কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবী এবং ওয়ার্ড নং- (৩৯, ৪০ ও ৪১) বর্তমান কাউন্সিলর শাহানুর বেগম।

প্রসঙ্গত, এবার চসিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৯ মার্চ।

 

 

তফসিল অনুযায়ী, মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি)। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ তারিখ ১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ মার্চ। এছাড়া ৯ মার্চ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। এবারের নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার...