বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

বারইয়ারহাটে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে বারইয়ারহাট পৌরসভায় হাজী মহসিন আলী নামে এক ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করেছে দূর্বৃত্তরা। বুধবার (২৬ ফেব্রয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বারইয়ারহাট পৌরসভার ৭ নং ওয়ার্ডে জামালপুর এলাকায় এই ঘটনা ঘটেছে। এই বিষয়ে জোরারগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি বৃহত্তর ফেনী নদী বালু ব্যবসায়ী সমিতির ব্যবস্থাপক ও ঝর্ণা ফার্মেসীর স্বত্তাধিকারী। মহসিন আলী ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের ঘোপাল এলাকার মোহাম্মদ রাফির পুত্র।
হাজী মহসিন আলী জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বারইয়ারহাট বাজার থেকে ব্যবসায়ীক কাজ শেষে করে বেটারী চালিত রিক্সা যোগে বাসায় ফেরার পথে বারইয়ারহাট-শান্তিরহাট সংযোগ সড়কে একটি সিএনজি অটোরিক্সা যোগে মুখোশধারী কয়েকজনক অজ্ঞাত লোক এসে আমার গতিরোধ করে। কিছু বুঝে উঠার আগেই তারা আমাকে টেনে হিঁচড়ে সিএনজিতে তুলে নেয়ার চেষ্টা চালায়। আমার চিৎকারে তারা ব্যর্থ হয়ে পালিয়ে যায়। এসময় আমার কাছে থাকা ৩০ হাজার টাকাও ছিনিয়ে নেয়। পরে জোরারগঞ্জ থানায় উপস্থিত হয়ে অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছি।
এই বিষয়ে জোরারগঞ্জ জৈষ্ঠ্য উপ-পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করে দেখছি এই ঘটনায় জড়িত থাকতে পারে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার...