বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ে অগ্নিকান্ডে ১৪ বসতঘর পুড়ে গেছে ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে ১৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৩ মার্চ) দুপুর ১২ টা ৩০ মিনিটের দিকে উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়নের মহানন্দাবাদ, মাতাইয়া চৌধুরী বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে নগদ টাকাসহ প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থরা।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলেন, আবু সুফিয়ান, আইয়ুব খাঁন, শেখ ফরিদ, আজিজুল হক, মোঃ দিদারুল আলম, মিজানুর রহমান, ওয়ারেত উল্লাহ, মোহাম্মদ বাচ্চু, নুরনবী, হকসাহেব, শাহজাহান, বাদশা ও মোঃ হাসান। ক্ষতিগ্রস্থ দিদারুল আলম বলেন, হকসাহেবের ঘর থেকে বৈদ্যুতিক শর্টসাকির্ট এর মাধ্যমে আগুনের সূত্রপাত হয়।
ক্ষতিগ্রস্থরা শেখ ফরিদ জানান, আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। একে একে ১৪টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। নগদ টাকা, স্বর্ণালংকার, ফ্রিজ, টিভি, মোবাইল, আসবাবপত্র, পাসপোর্ট,জায়গা জমির দলিল সহ প্রয়োজনীয় কোন কাগজপত্র রক্ষা করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্থ আবু সুফিয়ান বলেন, তিনি নতুন ঘর নির্মাণের জন্য রক্ষিত নগদ ৪ লাখ টাকা পুড়ে গেছে। ঘরের দরজায় তালা লাগিয়ে পরিবারের সবাই দাওয়াতে ছিলেন। কিছুই রক্ষা করা যায়নি। এই বিষয়ে ১১ নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার বলেন, চোর ডাকাতে কতটুকু সম্পদ নিতে পারে। কিন্তু আগুনে কিছুই থাকেনা। আমি বিষয়টি ইউএনও স্যারকে অবহিত করেছি। ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর জন্য খারাফ লাগছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের সহায়তা করা হবে।
এই বিষয়ে মিরসরাই ফায়ার ষ্টেশন ও সিভিল ডিফেন্সের ষ্টেশন তানভীর আহমেদ বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে ছুটে যাই। আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। সময় মতো পৌছাতে না পারলে ওই বাড়ির অন্য ঘরগুলো রক্ষা করা সম্ভব হতো না।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর একটি তালিকা পাঠাতে বলেছি। এরপর ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা করবো।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার...