মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান ভুলে যাবেন না

প্রকাশিত :

spot_img

রনাঙ্গনে যোদ্ধাদের মতই একজন প্রবাসী। গত কয়েকদিন যাবত প্রবাসীদের নিয়ে যেসব কটুক্তি করা হচ্ছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। একেকটা প্রবাসি একটা মোমবাতির আলো। প্রবাসিরা নিজে জ্বলে পরিবার প্রতিবেশী সমাজ তথা দেশের উন্নয়নে বড় ভূমিকা পালন করছে।
করোনা ভাইরাস সংক্রমণে যখন সারা পৃথিবী তাদের সীমান্ত বিমানবন্দর জল বন্দর বন্ধ করে দিয়েছে তখন আমাদের সরকারের মন্ত্রীরা তুচ্ছতাচ্ছিল্য করেছে!


প্রবাসীদের কারনে ভাইরাস সংক্রমণ হতে পারে এমন ধারনা যখন বিশেষজ্ঞ মহল আগাম জানান দিয়েছে তখন কেন আমাদের বিমানবন্দর বন্ধ করা হল না? খোলা যখন রেখেছে তখন কেন ৩ টি স্ক্যানারের মধ্যে ২টি নষ্ট ছিল।
বিমানবন্দর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্তাদের অবহেলার কারণে কিছু প্রবাসী বিমানবন্দর ত্যাগ করতে পেরেছে। যার কারনে ভাইরাস সংক্রমণ দেখা দিয়েছে!
যারা দায়িত্ব অবহেলা করেছে তাদেরকে দোষারোপ কিংবা আইনের আওতায় না এনে পুরো দোষটা প্রবাসীদের উপর ছেড়ে দিল!
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে যারা লাভবান তারা (ব্যাংক, ব্যাবসায়ীরা) প্রবাসীদের যাতায়াত বন্ধে দোকান ব্যাংকে প্রবেশ নিষেধ সাইনবোর্ড ঝুলিয়ে রেখেছে!

পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রীর কথায় বুঝা যার প্রবাসীরা দেশের শত্রু! অথচ এই প্রবাসীদের কারনেই তারা আজকের মন্ত্রী, প্রতিমন্ত্রী।

প্রবাসীদের নিয়ে যত কটুকথা বলা হচ্ছে ভাবুন তো, রেমিট্যান্স না পাঠালে দেশের অবস্থা কি হবে?

প্রবাসীদের নিয়ে বাজে মন্তব্য যারা করে যাচ্ছেন তারা দেশ ও জাতির শত্রু।

প্রবাসীদের কাছে ক্ষমা চেয়ে নিন, না হয় এই প্রবাসীরা একসময় ক্ষমা করার সময় দিবে না আপনাদের।
আজ আপনারা ইট ছুঁড়ছেন, একটা সময় পাটকেল খেতে হবে প্রবাসীদের থেকে।

দেশের ক্রান্তিলগ্নে সকলে এক কাতারে থাকতে চাই।

লেখক

শেখ খোরশেদ আলম
প্রধান উপদেষ্টা
মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম

সংযুক্ত আরব আমিরাত।

বিঃদ্র মতামতের জন্য সম্পাদক দায়ী নয়

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

জামায়াতের পলিসি সামিট ২০২৬: জনতুষ্টির বয়ানে অর্থনীতির অসংগতি

জামায়াতের পলিসি সামিট ২০২৬: জনতুষ্টির বয়ানে অর্থনীতির অসংগতি -ইঞ্জিনিয়ার তাওসিফ ইমরাজ শিহান সাম্প্রতিক সময়ে জামায়াতে ইসলামী...

উচ্চশিক্ষার রূপান্তর ও আগামীর সমৃদ্ধ বাংলাদেশ: একটি উন্নয়নের রোডম্যাপ

উচ্চশিক্ষার রূপান্তর ও আগামীর সমৃদ্ধ বাংলাদেশ: একটি উন্নয়নের রোডম্যাপ - ইঞ্জিনিয়ার তাওসিফ ইমরাজ শিহান বাংলাদেশের আর্থ-সামাজিক...

বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের সুরতহাল

ড. মোহাম্মদ কামরুল আহসান     ঐতিহাসিক প্রেক্ষাপটে জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধা হিসাবে বীরত্বগাথা ও রাজনীতিবিদ হিসাবে চরিত্র...