মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে সাংবাদিক শাহাদাৎ এর বাসায় চুরি

প্রকাশিত :

spot_img

 

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের খুলশী থানার মধ্যম হাই লেভেল রোডে কাউছার পারভিন ভিলায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার সাংবাদিক শাহাদাৎ হোসেন চৌধুরীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে চোরেরা বাসা থেকে দুইটি ল্যাপটপ, একটি মোবাইল সেটসহ নগদ টাকা নিয়ে যায়। এই সময় বাসায় কেউ ছিলেন না।

সাংবাদিক শাহাদাৎ হোসেন চৌধুরী বলেন, বুধবার সকালে আমাদের মেসে শাহাদাত নামে নতুন একজন রুমমেট উঠেন। তিনি নিজেকে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা পরিচয় দেন এবং তার গ্রামের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ বলে জানান। সকাল ১০টার দিকে নতুন রুমমেটকে রেখে অন্য রুমমেটরা যার যার কাজে বেরিয়ে পড়েন।

তিনি বলেন, দুপুর তিনটার কাজ শেষে বাসায় ফিরে দেখি রুমে দরজায় তালা নেই। এরপর অন্য রুমমেটদের খবর দিই। পরে সবাই রুমে ঢুকে দেখি বাসায় থাকা আমার লকারের তালা ভেঙ্গে ল্যাপটপ নিয়ে গেছে। এছাড়া একই রুমের সোয়াইফুল ইসলাম শুভ’র একটি ল্যাপটপ ও আবু তাহের এর একটি মোবাইল ও নিয়ে যায়।

এই ঘটনায় খুলশী থানায় একটি সাধারণ ডায়েরি করার প্রক্রিয়া চলছে বলে জানান সাংবাদিক শাহাদাৎ হোসেন চৌধুরী।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রদীপ চক্রবর্তী বলেন, মধ্য হাই লেভেল রোডে চুরির কোনো অভিযোগ আমাদের কাছে আসিনি। কেউ অভিযোগ করলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার...