বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

করোনায় চট্টগ্রামে ৪ জনের মৃত্যু

প্রকাশিত :

spot_img

 

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১০০ জন, যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ।

ডসভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম ও কক্সবাজারের সাতটি ল্যাবে ৭৪৬টি নমুনা পরীক্ষা করে ১০০ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। সংক্রমণের হার ১৩ দশমিক ৪০ শতাংশ। নতুন আক্রান্তদের মধ্যে ৭৭ জন মহানগীর আওতাধীন বিভিন্ন এলাকার। ফলে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ৭৭৫ জন। একই সময়ে করোনায় নগরী ও উপজেলা পর্যায়ে দু’জন করে চারজনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৫১ জনে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরো ৪২ জন। নগরী ও জেলা মিলে মোট সুস্থ হয়েছেন তিন হাজার ৪৭৫ জন।

ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে দেখা যায়, শুক্রবারও সবচেয়ে বেশি নমুনা পরীক্ষা হয়েছে ফৌজদার হাটস্থ বিআইটিআইডি ল্যাবে। এখানে ২৪৪ জনের নমুনায় ২২ জন পজিটিভ শনাক্ত হয়, যাতে ১৭ জন নগরীর। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ১৮৫টি নমুনার মধ্যে ৩২টিতে করোনারভাইরাস মিলেছে, যার ২৯টির বাহক নগরীর বাসিন্দা। বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৬ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এরা সবাই নগরীর বাসিন্দা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৮ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের নমুনায় করোনার জীবাণু শনাক্ত হয়। এদের ১৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। চট্টগ্রাম ভেটেরিনারিএন্ড এনিম্যালসায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৪টি নমুনায় ১১ টির বাহক করোনাপজিটিভ বলে চিহ্নিত হন।

এদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের সাতজনের নমুনা পরীক্ষা হলেও কারো মধ্যে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেনি।

উপজেলায় আক্রান্তের সংখ্যায় আজও শীর্ষে হাটহাজারী (৯ জন)। এছাড়া, রাউজান ও সীতাকুণ্ডে পাঁচজন করে, বোয়ালখালীতে দু’জন এবং ফটিকছড়ি ও মিরসরাইয়ে একজন করে রয়েছেন।

আগের তিনদিনের রিপোর্ট বিশ্লেষণে দেখা যায়, মৃতের সংখ্যা আকস্মিক বেড়ে গেলেও করোনা সংক্রমণের হার তেমন বাড়েনি। ১৪ আগস্টের রিপোর্টে সংক্রমণের হার ছিল ১৩ দশমিক ১২ শতাংশ। ১৩ আগস্ট সংক্রমণ হার ১৩ দশমিক ৮৯ শতাংশ, ১২ আগস্ট ১৮ দশমিক ৬ এবং ১১ আগস্ট ১৭ দশমিক ৫ শতাংশ।

এদিকে গতকাল চারজন মারা গেলেও ১২ ও ১৪ আগস্ট কারো মৃত্যু হয়নি। ১১ ও ১৩ আগস্ট একজন করে মারা যান।

সূত্র : বাসস

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার...