মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে নতুন আক্রান্ত ১০১ জন, মৃত্যু ২

প্রকাশিত :

spot_img

 

৯৮০ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১০১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮৮ জন নগরের ও ১৩ জন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ১৯ হাজার ৮০৯ জন।

আজ বুধবার (১৪ অক্টোবর) সকালে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় দুইজনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন জানান, গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৬৩ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা পাওয়া গেছে।

ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৯৯ জনের নমুনা পরীক্ষায় ২৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩২২ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের করোনা মিলেছে।

চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ে ৫৩ জনের নমুনার মধ্যে ৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪৯ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা মিলেছে।

ইমপেরিয়াল হাসপাতালে ৯৪ জনের নমুনার মধ্যে ১৩ জনের ও শেভরণে ৮২ জনের নমুনার মধ্যে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মা ও শিশু হাসপাতালে ১৬ জনের নমুনার মধ্যে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২ জনের নমুনা পরীক্ষা করে তাদের করোনা পাওয়া গেছে।

উল্লেখ্য, এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩০১ জন; এর মধ্যে ২০৮ জন নগরের ও ৯৩ জন উপজেলার বাসিন্দা।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার...