শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ছাত্রদলের উদ্যোগে তারেক রহমানের জন্মদিন উদযাপন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন উদযাপন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে ও ছাত্রনেতা নুর হোসেন বাদশা এবং মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিগত জাতীয় সংসদ নির্বাচনের চট্টগ্রাম-১ (মিরসরাই) থেকে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুল আমিন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী নিজাম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ার হাট পৌরসভা বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সহ-সভাপতি আজিজুল হক মেম্বার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, সহ-সাংগঠনিক সিরাজুল ইসলাম, সম্পাদক মন্ডলীর সদস্য নুরুল আফছার মিয়াজী, যুবদল নেতা এস এম সুমন, ফয়েজ উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক দাউদুল ইসলাম।


অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদল নেতা শহিদুল ইসলাম, নাজিম উদ্দিন, মারুফ আলম, ৬ নং ইছাখালী ইউনিয়ন ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন, মাঈনুল ইসলাম,৭ নং কাটাছড়া ইউনিয়ন ছাত্রদল নেতা সাহাদাত, ১নং করের হাট ইউনিয়ন ছাত্রদল নেতা মাসুদ কালা, নুরুল হাসান, জয়নাল আবদীন বাদশা, ওচমানপুর ইউনিয়ন ছাত্রদল নেতা ফারিয়াতুল ইসলাম ফারাবি, সানজিদ, শরীফুল ইসলাম,আবরার, ১০ নং মিঠানালা ইউনিয়ন ছাত্রদল নেতা সাদেক হোসেন, হৃদয়, যুবদল নেতা আব্দুল কাইউম ফয়সাল, ১৪ নং হাইতকান্দি ইউনিয়ন ছাত্রদল নেতা শান্ত বড়ুয়া সাব্বির, ফরহাদ হোসেন, ১১ নং মঘাদিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা জনি, ৮ নং দূর্গাপুর ইউনিয়ন ছাত্রদল নেতা ফখরুল ইসলাম, ইছাখালী ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ বাহার, ছাত্রদল কর্মী আশ্রাফুল ইসলাম পাবেল, মনিরুল ইসলাম, আনোয়ার হোসেন, বাপ্পি, হৃদয়, তারেক, রাসেল, রাজু, ফাহিম, রাজীব, মোজাম্মেল, তানজিল, সুমন, সাগর, আসিফ, মুজাহিদ, তারেক প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন তার বক্তব্যে বলেন আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দময় দিন। শুধু আনন্দময় দিন নয়, এটি একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে জন্মগ্রহণ করেছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসুরী তারেক রহমান। তার নেতৃত্ব গুণে তিনি আমাদেরকে একসূত্রে গেঁথে রেখেছেন। তিনি সারা দেশবাসীর কাছে পরিচিতি লাভ করেছেন। এই শুভ জন্মদিন আজকে তিনি আমাদের কাছে নেই। দেশের বাইরে থেকে তিনি এই দুঃশাসনে, এই দুঃসময়ে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন।’
তিনি বলেন, শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান যদি বাংলার মাটিতে থাকে তাহলে তাদের অবৈধ সিংহাসনের আর থাকতে পারবে না। তাদের শাসন খান খান হয়ে ভেঙ্গে পড়বে। জাতীয়তাবাদী প্রতিটি নেতাকর্মীকে তারা ভয় পায়।’

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...