সোমবার, ২০ এপ্রিল ২০২৬

এসি বাসে পাওয়া গেল ৫৬ হাজার ইয়াবা, আটক ৪

প্রকাশিত :

spot_img

 

নগরের দামপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি এসি বাস থেকে ৫৬ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় চার ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছেন র‌্যাব সদস্যরা।

শুক্রবার (২৭ নভেম্বর) র‌্যাবের পক্ষ থেকে তাদের আটকের বিষয়টি জানানো হয়।

আটক চারজন হলেন- কক্সবাজার জেলার টেকনাফ গোদারবিল এলাকার বদিউল আলমের ছেলে জাকির আহম্মদ (৩১), কুমিল্লা জেলার মেঘনা মির্জানগর এলাকার মো. আসাদ মিয়ার ছেলে মো. দুলাল মিয়া (৪৯), বরিশাল জেলার উজিরপুর সানুহার এলাকার মো. জয়নাল খানের ছেলে মো. ফায়জুল হক খান (৪৫) ও ঢাকা জেলার সাভার উত্তর রাজাসন এলাকার প্রিন্সেস রিবারুর ছেলে পলাশ রিবারু (৫২)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামু বলেন, দামপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫৬ হাজার ৩০০ পিস ইয়াবাসহ চার ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত গ্রিন সেন্টমার্টিন এক্সপ্রেস নামে একটি এসি বাস জব্দ করা হয়েছে।

তিনি জানান, কক্সবাজার থেকে এসব ইয়াবা তারা ঢাকায় নিয়ে যাচ্ছিল। আটক ইয়াবা ব্যবসায়ীর মধ্যে জাকির আহম্মদের বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি মাদকের মামলা রয়েছে। তাদের খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার...