মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

করোনা: চট্টগ্রামে একদিনেই আক্রান্ত ২১৮ জন

প্রকাশিত :

spot_img

 

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১ হাজার ৫৭৬টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২১৮ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্ত ২৮ হাজার ৩৩০ জন।

এসময়ে চট্টগ্রামে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ ডিসেম্বর) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ৮টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৮৮টি নমুনা পরীক্ষা করে ৬৫ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৪৭৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ৩৩ জন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪৫৭টি নমুনা পরীক্ষা করে ৫১ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৭৬টি নমুনা পরীক্ষা হয়। এতে পজেটিভ আসে ৯ জনের।

এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১১২টি নমুনা পরীক্ষা করে ২৭ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১২১টি নমুনা পরীক্ষা করে ১৫ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৪টি নমুনা পরীক্ষা করে ৫ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৩টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৩ জনের পজেটিভ শনাক্ত হয়। কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ২১৮ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৫৭৬টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১৮৩ জন এবং উপজেলায় ৩৫ জন।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার...