সোমবার, ৩১ আগস্ট ২০২৬

এই শুক্রবার ওয়াসার পানি থাকবে না চট্টগ্রামের যেসব এলাকায়

প্রকাশিত :

spot_img

 

চট্টগ্রামের বেশ কিছু গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় শুক্রবার (২৫ ডিসেম্বর) চট্টগ্রাম ওয়াসার পানি সরবরাহ বন্ধ থাকবে।

চট্টগ্রাম ওয়াসার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওয়াসার নাসিরাবাদ রিজার্ভারে প্রয়োজনীয় মেরামত কাজের জন্য শুক্রবার (২৫ ডিসেম্বর) বাটালী হিল রিজার্ভারের পানি সরবরাহ ৬ ঘণ্টা (বিকাল ৪টা থেকে রাত ১০টা) বন্ধ থাকবে।

এ কারণে বাটালী হিল রিজার্ভারের আওতাধীন এলাকাগুলোতে পানি থাকবে না।

পানি সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়, সেগুলো হচ্ছে লালখান বাজার, সার্সন রোড, কাজির দেউড়ি, ব্যাটারি গলি, ওআর নিজাম রোড ও তৎসংলগ্ন এলাকা, গরিব উল্লাহ আবাসিক এলাকা, কুসুমবাগ আবাসিক এলাকা, দামপাড়া, বৃহত্তর হালিশহর ও তৎসংলগ্ন এলাকা।

এছাড়া পানি থাকবে না পোর্ট কানেকটিং রোড ও তৎসংলগ্ন এলাকা, শেখ মুজিব রোড ও তৎসংলগ্ন এলাকা, আগ্রাবাদ এক্সেস রোড ও তৎসংলগ্ন এলাকা, ডিটি রোড ও তৎসংলগ্ন এলাকা, আসকারদীঘি, রহমতগঞ্জ, জামালখান, জুবলী রোড ও তৎসংলগ্ন এলাকা, দামপাড়া পুলিশ লাইন্স ও তৎসংলগ্ন এলাকাগুলোতে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য চট্টগ্রাম ওয়াসা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে সকলের সহযোগিতা কামনা করেছে।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার...